বিমান ও পর্যটন মন্ত্রী কর্নেল ফারুক খানের সাথে মাতৃভূমি গ্রুপের এমডির সৌজন্য সাক্ষাৎ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য লেফটেন্যান্ট কর্নেল অবসর ফারুক খানকে নবগঠিত মন্ত্রী পরিষদে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে শপথ পড়ানো হয়েছে। দ্বাদশ সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ আসন থেকে বিপুল ভোটের ব্যবধানে নৌকা প্রতীকে জয়লাভ করেন। আজ ৭ ফেব্রুয়ারি মন্ত্রণালয়ে মাননীয় মন্ত্রীর সাথে ফুলের শুভেচ্ছা বিনিময় করেন মাতৃভূমি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ মাইন উদ্দিন মিয়া। এ সময় আরো উপস্থিত ছিলেন মাতৃভূমি গ্রুপের সম্মানিত চেয়ারম্যান ও প্রবীণ রাজনীতিবিদ এস এম আক্কাস আলী, পরিচালক অর্থ মোঃ ফিরোজ আলম, পরিচালক ক্রয় মোঃ মহিউদ্দিন মিয়া সহ মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

মাতৃভূমি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ফুলের শুভেচ্ছা বিনিময় কালে মাননীয় মন্ত্রীকে মাতৃভূমি গ্রুপের বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে ধারণা দেন এবং পাশাপাশি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কর্মসংস্থান তৈরিতে বিশেষ ভূমিকা রাখতে চান বলে অভিমত ব্যক্ত করেন। ঢাকা-মাওয়া রোডে মাতৃভূমি ডেভলোপার এন্ড প্রোপার্টিস লিমিটেডের মাতৃভূমি স্মার্ট সিটি পরিদর্শনে মাননীয় মন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়।

 

এনএএন টিভি