রাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ভিসানীতি নিয়ে বিব্রত বিভ্রান্ত কিংবা আতংকিত হওয়ার কিছু নেই।
আমেরিকা তাদের দেশে কাকে যেতে দেবে আর কাকে যেতে দেবে না সেটা একান্তই তাদের নিজস্ব ব্যাপার।
তবে আমরা বলতে পারি আমেরিকার সাথে বাংলাদেশের সম্পর্কের কোন ঘাটতি নেই। দু’দেশের সম্পর্ক আগে যা ছিল এখনো তাই আছে।
বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৩টায় নওগাঁ জেলার নিয়ামতপুর থানাধীন নবনির্মিত শিবপুর পুলিশ তদন্ত কেন্দ্রের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন উপলক্ষে
আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন।
তিনি বলেন, একটি মহল আমেরিকার এই ভিসানীতিকে পুঁজি করে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করে তুলছে।
স্বরাষ্ট্রমন্ত্রী এসব গুজবে কান না দিয়ে জনসাধারণকে সতর্ক থাকতে অনুরোধ জানিয়েছেন।
উদ্বোধনী বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন দেশের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে পুলিশ বাহিনীকে নতুন করে ঢেলে সাজানো হয়েছে।
প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশে আধুনিক
এবং কার্যকর পুলিশ বাহিনী গড়ে তোলা হয়েছে। বঙ্গবন্ধু যে পুলিশের স্বপ্ন দেখেছিলেন তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই পুলিশবাহিনী গড়ে তুলেছেন ।
সারাদেশে গ্রামে গ্রামে কমিউনিটি ক্লিনিক ব্যবস্থা চালু করে স্বাস্থ্য সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হয়েছে।
অথচ বিএনপি এই কমিউনিটি স্বাস্থ্য ব্যবস্থা বন্ধ করে দিয়েছিল।
বর্তমান সরকার ক্ষমতায় এসে মাননীয় প্রধানমন্ত্রী আবারও কমিউনিটি ক্লিনিক চালু করে সাধারণ মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করেছেন।
স্বাস্থ্য ব্যবস্থার উন্নতির ফলে বাংলাদেশের মানুষের গড় আয়ু বৃদ্ধি পেয়েছে।
রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. ফয়সল মাহমুদের সভাপতিত্বে নওগাঁ জেলা পুলিশ আয়োজিত সুধী সমাবেশে বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক সংসদ সদস্য সাধন চন্দ্র মজুমদার,
বিশেষ অতিথি নওগাঁ-২ (ধামইরহাট-পত্নীতলা) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শহীদুজ্জামান সরকার।
নওগাঁ-৩ (মহাদেবপুর- বদলগাছি) আসনের সংসদ সদস্য মো. ছলিমুদ্দিন তরফদার সেলিম,
নওগাঁ-৬ (আত্রাই- রাণীনগর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আনোয়ার হোসেন হেলাল, নওগাঁর জেলা প্রশাসক মো. গোলাম মাওলা, পুলিশ সুপার মোহাম্মদ রাশিদুল হক।
আরও পড়ুন :
- বিশ্বকাপ খেলতে দেশ ছাড়ল টাইগাররা
- বক্তৃতায় দাঁড়ালেই তার চোখে পানি,কান্নায় কান্নায় বুক ভেসে যায়: কাদের

Comments are closed.