মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত (২৪ ঘণ্টা) ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে।
এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৬৭১ জনের মৃত্যু হয়েছে।
একইসঙ্গে গত একদিনে ডেঙ্গু শনাক্ত হয়ে আরও ২১১৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।
নতুন শনাক্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৮৩৩ জন,
আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ১২৮২ জন।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৯ হাজার ১২৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছে।
ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩ হাজার ৯৪৬ জন এবং
অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৫ হাজার ১৮১ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে।
চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ১ লাখ ৩৮ হাজার ২২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে।
এর মধ্যে ঢাকায় ৬৩ হাজার ২৭৩ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছে ৭৪ হাজার ৭৪৯ জন।
আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ২৮ হাজার ২২৪ জন।
ঢাকায় ৫৮ হাজার ৮৪১ এবং ঢাকার বাইরে ৬৯ হাজার ৩৮৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
আরও পড়ুন :
- নাটোরের সিংড়ায় চোলাই মদসহ আটক ৯
- প্রথম বারের মতো অর্ধ শতকের দেখা পেলেন সাকিব আল হাসান
- ছাত্রাবাস থেকে বিপুল পরিমাণ গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
- মোরেলগঞ্জে শ্রীকৃষ্ণ’র ২৪৫ তম জন্মাষ্টমী পালিত
- ২০২৪ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা কবে জানাল শিক্ষা বোর্ড
- ওবায়দুল কাদেরের মেজো বোন ফেরদৌস আরা মৃত্যু বরণ করলেন
- দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির কারণে ভালো নেই দেশের মানুষ : জিএম কাদের
- ডেঙ্গুতে একদিনে আরও ১৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২১১৫
- গাইবান্ধায় সেপটিক ট্যাংকে পড়ে পরিচ্ছন্নতা কর্মীর মৃত্যু
- খুলনায় পুলিশ সদস্যের মা’কে কুপিয়ে হত্যা
- আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় হিন্দু ভাই-বোনেরা কিন্তু নিরাপদে আছেন: ওবায়দুল কাদের
- ডেঙ্গু আক্রান্ত হয়েছেন পরিবেশমন্ত্রী
- রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না কাল
- প্রথম বারের মতো অর্ধ শতকের দেখা পেলেন সাকিব আল হাসান
