ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম মন্তব্য করেছেন, রাজধানীর গুলশান লেকে মাছ নয়, বরং মশার চাষ হচ্ছে।
শনিবার (১৬ মার্চ) সকালে ডিএনসিসি ও গুলশান সোসাইটির যৌথ উদ্যোগে গুলশান লেক পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনে এসে এ ক্ষোভ প্রকাশ করেন তিনি।
আতিকুল ইসলাম বলেন, গুলশান লেকের পানি দূষিত। এই পানি থেকে এলাকাবাসী কোনো সুবিধা পাচ্ছেন না। তাই এই লেক পরিষ্কার করা এলাকাবাসীর জন্য ঈদের উপহার।
তিনি আরও বলেন, ‘আমারা কমিউনিটি এংগেজ করতে চাই। সরকার না আপনারা এগিয়ে আসুন তাহলে সমাধান মিলবে।’

Comments are closed.