যারা কুমিল্লার নাম মুছে দিতে চেয়েছিল, তাদের নামই মুছে গেছে’,সারজিস আলম

যারা কুমিল্লার নাম মুছে দিতে চেয়েছিল তাদের নামই আজ দেশ থেকে মুছে গেছে’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। বুধবার (২৩ জুলাই) কুমিল্লায় অনুষ্ঠিত শোক র‍্যালি ও শোক সভায় বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন।

বুধবার রাতে (২৩ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তিনি লিখেন, ‘হাসনাত আব্দুল্লাহ, আসিফ মাহমুদ, আবু বাকের মজুমদার, রিফাত রশিদের মত বিপ্লবীদের কুমিল্লা থেকে… আজকের শোক র‍্যালি এবং শোক সভা।’

এর আগে চাঁদপুরে অনুষ্ঠিত হয় এনসিপির শোক মিছিল, যা ‘মাইলস্টোন ট্রাজেডি’তে নিহতদের স্মরণে আয়োজিত হয়। কর্মসূচির অংশ হিসেবে স্থানীয় নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করেন এবং নিহতদের আত্মার শান্তি কামনায় দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন।

 

এনএএন টিভি