পবিত্র রমজান মাসে খতম তারাবি পড়ার সময় সারা দেশের সব মসজিদে একই পদ্ধতি অনুসরণ করার জন্য আহ্বান জানানো হয়েছে।
মঙ্গলবার ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।
আরও পড়ুন: প্রধানমন্ত্রী গৃহহীন মুক্ত করবে নীলফামারীর দুই উপজেলাকে
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,
পবিত্র রমজান মাসে দেশের প্রায় সব মসজিদে খতমে তারাবি নামাজে পবিত্র কুরআনের নির্দিষ্ট পরিমাণ পারা তিলাওয়াত করার রেওয়াজ চালু আছে। তবে কোনো কোনো মসজিদে এর ভিন্নতা পরিলক্ষিত হয়।
আরও পড়ুন: দিনাজপুরে পানি নিষ্কাশনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
এতে করে বিভিন্ন স্থানে যাতায়াতকারী কর্মজীবী ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে পবিত্র কুরআন খতমের ধারাবাহিকতা রক্ষা করা সম্ভব হয় না।
আরও পড়ুন: আলোচনার কেন্দ্রবিন্দু সাকিব-শাকিব প্রসঙ্গে রোশানের স্ট্যাটাস
এ অবস্থায় ধর্মপ্রাণ মুসল্লিদের মধ্যে একটি অতৃপ্তি ও মানসিক চাপ অনুভূত হয়। কুরআন খতমের পূর্ণ সওয়াব থেকেও তারা বঞ্চিত হন।
আরও পড়ুন: বিএনপির আন্দোলন খেলা আসলে তাদের ভাওতাবাজি : হানিফ
এমতাবস্থায় দেশের সব মসজিদে খতমে তারাবি নামাজে প্রথম ৬ দিনে দেড় পারা করে ও পরবর্তী ২১ দিনে এক পারা করে তিলাওয়াতের মাধ্যমে
আরও পড়ুন: মানবাধিকার নিয়ে মার্কিন প্রকাশিত প্রতিবেদন অযৌক্তিক: ওবায়দুল কাদের
পবিত্র শবে কদরে কুরআন খতমের জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে সারাদেশের সব মসজিদের সম্মানিত খতিব, ইমাম, মসজিদ কমিটি, মুসল্লি এবং সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।
আরও পড়ুন: এক সময়ের বলিউড কুইন নীতা মেহতা বর্তমানে সন্যাসীনি

Comments are closed.