‘বিএনপির আন্দোলন আন্দোলন খেলা শেষ হয়ে গেছে, এটা আসলে তাদের ভাওতাবাজি।
এই দেশে এমন কোনো রাজনৈতিক শক্তি নেই, যারা আন্দোলন করে আওয়ামী লীগ সরকারের পতন ঘটাতে পারে।’
মঙ্গলবার (২১ মার্চ) দুপুরে কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমিতে জেলা স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভায়
প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
হানিফ বলেন, আগামী সংসদ নির্বাচন সকল দলের অংশগ্রহণে এই সরকার ও কমিশনের অধীনেই হবে।
যেসব দলের সক্ষমতা আছে, তারা নির্বাচনে অংশ নেবে। যারা নির্বাচনে অংশ নেবে না, ভবিষ্যতে তারাই রাজনৈতিক সংকটে পড়বে।
তিনি বলেন, শুরু থেকেই বিএনপির চরিত্র হলো নাশকতা করা। তবে এর ফল যে ভালো হয় না, বিএনপি তা হাড়ে হাড়ে টের পেয়েছে।
বিএনপি অতীতের মতো ভবিষ্যতে আর নাশকতা করার সাহস পাবে না। তাই বিএনপির দশ দফা নিয়ে কেউ ভাবছে না। বিএনপির দশ দফা বিএনপির কাছেই থাক।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কুষ্টিয়া-১ আসনের আওয়ামী লীগের দলীয় এমপি আ ক ম সরওয়ার জাহান বাদশা,
কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ,
জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলীসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
আরও পড়ুন:
- একনেকে ১৭৩০ কোটি টাকার ৯টি প্রকল্প অনুমোদন
- প্রধানমন্ত্রী গৃহহীন মুক্ত করবে নীলফামারীর দুই উপজেলাকে
- পররাষ্ট্র সচিবের সঙ্গে প্যাট্রিক বার্জেসের সাক্ষাৎ

Comments are closed.