জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেকে ) এক হাজার ৭৩০ কোটি টাকা ব্যয়ে ৯টি প্রকল্পের অনুমোদন দিয়েছে।
এনইসি সভাকক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ২০২২-২৩ অর্থ-বছরের ১০ম একনেক সভা অনুষ্ঠিত হয়।
আরো পড়ুন : মুশফিকের ব্যাটিং তাণ্ডবে দেশের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড

মঙ্গলবার শেরে বাংলা নগরস্থ এনইসি সভাকক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ অনুমোদন দেয়া হয়।
সভাশেষে সংবাদ সম্মেলনে সংবাদকর্মীদের কাছে বিস্তারিত তুলে ধরেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।
তিনি বলেন,
আজকের সভায় এক হাজার ৭৩০ কোটি টাকার ৯টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়।
এর মধ্যে সংশোধিত প্রকল্প ৬টি ও নতুন প্রকল্প ৩টি।
আরো পড়ুন : মাহাদী ’র ‘ফ্যান মেইড পোস্টার’ আজ শাহরুখ খানের হাতে
তিনি বলেন, টানাপোড়েন থাকলেও দেশের সার্বিক অর্থনীতির চিত্র তুলনামূলক ভালো।
ফেব্রুয়ারিতে মূল্যস্ফীতি কিছুটা বেড়েছে। মার্চে এ হার আরও বাড়বে।
তবে রফতানি ও রেমিট্যান্স প্রবাহ ভালো থাকলে কোনো সমস্যা হবে না।
বাজার নিয়ন্ত্রণের বিষয়ে মন্ত্রী বলেন,
বাজারে সরবরাহ বাড়িয়ে বাজার ঠিক রাখতে হবে।
শুধু পুলিশ দিয়ে বা জেল জরিমানা করে বাজার নিয়ন্ত্রণ করা যাবে না।
প্রধানমন্ত্রীর অনুশাসন তুলে ধরে মন্ত্রী বলেন,
কৃষিপণ্য রফতানি বাড়ানোর পাশাপাশি রফতানির সুযোগ খুঁজে দেখতে হবে।
সেই সঙ্গে কোনো জমি পতিত রাখা যাবে না।
চিংড়ির ঘেরে বন্যা জলোচ্ছ্বাসে পলি পড়ে গেলে সেগুলো ঠিক রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
এছাড়া দেশি মাছের উৎপাদন বাড়াতে বলেছেন।একনেকে
আর বিদেশি রাক্ষুসে মাছ যাতে দেশের মাছের ক্ষতি না করতে পারে সেদিকে নজর দিতে হবে।
আরো পড়ুন : চলন্ত ট্রেনে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ; চালকসহ আহত ৩০ যাত্রী
এম এ মান্নান বলেন,
প্রধানমন্ত্রী দারিদ্র্য দূরীকরণ প্রকল্পের নাম পরিবর্তন করে ‘দক্ষ মানবসম্পদ উন্নয়ন প্রকল্প’ ব্যবহার করতে বলেছেন।
তাছাড়া প্রকল্পের নামে শুধু ভবন তৈরি করলে চলবে না।
প্রধানমন্ত্রীর অনুশাসন তুলে ধরে পরিকল্পনামন্ত্রী বলেন,
অনেক ভবন নির্মাণ করা হয়েছে। অথচ সেগুলো পড়ে আছে।
এসব ভবন কাজে লাগাতে হবে। ভবন ফেলে রাখা যাবে না।
দক্ষ জনবল নিয়োগ দিয়ে যন্ত্রপাতির সঠিক ব্যবহার করতে হবে।
এরই মধ্যে কেনা হয়েছে এমন যন্ত্রপাতি ও নির্মিত ভবন ফেলে রাখা যাবে না।
আরো পড়ুন : মানবাধিকার নিয়ে মার্কিন প্রকাশিত প্রতিবেদন অযৌক্তিক: ওবায়দুল কাদের
