মাহাদী ’র ‘ফ্যান মেইড পোস্টার’ আজ শাহরুখ খানের হাতে

মাহাদী স্রেফ একজন ভক্ত হিসেবেই বলিউড তারকা শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমার একটা পোস্টার তৈরি করেছিলো; একালের ভাষায় যাকে বলে ‘ফ্যান মেইড পোস্টার’।

কিন্তু আজ সেই পোষ্টারই পৌছে গেলো বিশ্বের নেটা দুনিয়ায় ‘পাঠান’ মুভির অফিশিয়াল পোস্টার হিসাবে।

এই পোস্টারটির কার্যক্রম শুরু হয় করোনাকালীন সময়ে; দশম শ্রেণি পড়ুয়া ঢাকার ছেলে সৈয়দ মাহাদী রহমান করোনার ঘরবন্দী সময়ে ‘পাঠান’–এর পোস্টার বানিয়ে তুলে দিয়েছিল অনলাইনে।

কদিন পর দেখা গেল, সেই পোস্টারই ছেয়ে গেছে অনলাইনে-অফলাইনে। এমনকি পৌঁছে গেছে শাহরুখ খানের কাছেও!

বলিউডের বাদশাহর হাতে পোস্টারটি তুলে দেন ‘এসআরকে চেন্নাই ফ্যান ক্লাব’–এর অ্যাডমিন।

এছাড়া, ভারতীয় নির্মাতা করণ জোহরও তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে মাহাদীর বানানো পোস্টারটি শেয়ার করেন।

প্রসঙ্গত, পোস্টার ডিজাইনার মাহাদীর শুরুটা বেশ আগে থেকে। ২০১৬ সালে চতুর্থ শ্রেণিতে পড়ার সময় থেকেই কম্পিউটারের প্রতি আকর্ষণ ছিল।

এছাড়া, শাহরুখের ছবির গানে ডান্স ভিডিও করে সেগুলো আবার ইউটিউবে আপলোডও করত।

সেই ভিডিও আপলোডের প্রয়োজনীয়তা থেকে একসময় নিজে নিজেই শিখে ফেলে ভিডিও সম্পাদনা, থাম্বনেইল তৈরির কাজ।

এরপর দিন যত এগিয়েছে, ততই পরিণত হয়েছে মাহাদী।

উল্লেখ্য, ২০২০ সালে নিজের বানানো পোস্টারের মাধ্যমে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর সঙ্গে তার পরিচয়।

একসময় আরেক দর্শকনন্দিত অভিনেতা আফরান নিশোর কাছেও পৌঁছে যায় তার কাজ।

তখন থেকে নাটকের পোস্টার বানানোর কাজে আনুষ্ঠানিকভাবে জড়িয়ে পড়ে মাহাদী।

ভবিষ্যতে শাহরুখ খানের নিজস্ব প্রোডাকশন হাউস ‘রেড চিলিজ’-এ কাজ করতে চায় মাহাদী। এই রকম ইচ্ছার কারণ জানতে চাইলে মাহাদী বলে, “কথায় বলে ইচ্ছা থাকলে উপায় হয়। দেখি, উপায় হয় কি না।”

Share this news as a Photo Card