রাজধানীর এফডিসি রেললাইন অবরোধ করেছেন রেলওয়ের অস্থায়ী শ্রমিকরা।
রেলগেটে সকাল ১০টা থেকে এই অবস্থান কর্মসূচি শুরু হয়।
এতে ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
আন্দোলনকারী মোহাম্মদ হিরা কালের কণ্ঠকে বলেন, ‘আমরা গত এক বছর ধরে রেলের মন্ত্রী, সচিব বরাবর স্মারকলিপি দিয়ে আসছি।
কিন্তু তাতেও কোনো কাজ হচ্ছে না।’ তিনি আরো বলেন, আমাদের এখন করো চাকরি নেই।
মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে- আউটসোর্সিংয়ের লোক নেওয়া হয়েছে। আমাদের কাজ করতে হলে বিনা বেতনে করতে হবে।
এমন পরিস্থিতিতে আন্দোলনের বিকল্প নেই।
এদিকে সরেজমিনে গিয়ে জানা গেছে, বাংলাদেশ রেলওয়ের তে নিয়োগ পাওয়া অস্থায়ী শ্রমিকদের (টিএলআর) চাকরি ফেরত দেওয়া, স্থায়ীকরণ,
আউটসোর্সিং প্রথা বাতিল করা এবং নিয়োগবিধি ২০২০ সংশোধন করে আগের মতো চতুর্থ শ্রেণির কর্মচারীদের অষ্টম শ্রেণি পাস বহাল রাখার দাবিতে ট্রেন আটকে অবস্থান কর্মসূচি পালন করছেন অস্থায়ী শ্রমিকরা।
দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন তারা।
আরও পড়ুন :
- প্রথম সপ্তাহে ‘প্রিয়তমা’ আয় করলো ৮৪ হাজার ডলার!
- কক্সবাজারে অটোরিকশার ধাক্কায় কিশোরীর মৃত্যু, চালক আটক
- রাজধানীতে ৭২ ঘণ্টা মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা!
- নারায়ণগঞ্জে মৃত ব্যক্তিকে গোসল করাতে গিয়ে গ্যাস বিস্ফোরণ; দগ্ধ ৪
- ১৬ কোটি টাকার গাঁজাসহ এমবিএ ছাত্র গ্রেফতার!
- কাল থেকে মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার আল্টিমেটাম
- এফডিসি সিগন্যালে শ্রমিকদের রেললাইন অবরোধ
- অগ্নিকাণ্ডে সৌদি প্রবাসী বারেক সরদারের মৃত্যু
- দেশে ২৪ ঘণ্টায় ৩৬ জনের করোনা শনাক্ত

Comments are closed.