সিরাজগঞ্জের রায়গঞ্জে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল নারী আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক আরোহী।
উপজেলার চান্দাইকোনা বাজার এলাকায় ১৫ জুলাই (শনিবার) রাতে বগুড়া-নগরবাড়ি মহাসড়কে এ ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন-
বগুড়ার ধুনট উপজেলার শ্যামগাতী গ্রামের জাকির হোসেনের স্ত্রী খাদিজা বেগম (২৫) ও
জহির রায়হানের মেয়ে ফাতেমা খাতুন জিম (১৮)। তবে আহত ব্যক্তির নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি বদরুল কবীর বলেন,
‘গত রাতে বগুড়া থেকে একটি ট্রাক সিরাজগঞ্জের দিকে যাচ্ছিল।’
‘ট্রাকটি বগুড়া-নগরবাড়ি মহাসড়কের রায়গঞ্জের চান্দাইকোনা বাজার এলাকায় পৌঁছে একটি মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়।’
‘এতে খাদিজা চাকায় পিষ্ট হয় ও কলেজছাত্রী জিম ট্রাকের সঙ্গে ঝুলতে থাকে। এ অবস্থায় ধানগড়া এলাকায় পৌঁছালে স্থানীয়রা ট্রাকটি আটক করে।’
রায়গঞ্জ থানার ওসি আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম বলেন,
‘এ দুর্ঘটনায় দুই নারীর মৃত্যু হয়েছে। একজনের ঘটনাস্থলে ও অপরজন ট্রাকের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মৃত্যু হয়।’
‘ট্রাকটি হাটিকুমরুল হাইওয়ে পুলিশের কাছে পাঠানো হয়েছে।’
তিনি আরও বলেন,
‘ট্রাক আটক করা গেলেও চালক ও হেলপার পলিয়ে গেছে। নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’
আরও পড়ুন:
- রেলওয়ের অস্থায়ী শ্রমিকরা রেললাইন অবরোধ
- নিষিদ্ধ জাল দিয়ে মাছ শিকার; ১৯ জেলেকে ৫৭ হাজার টাকা জরিমানা
- রাজ্যকে নিয়ে ফেসবুকে আবেগঘন পোস্ট পরীমণির
- দক্ষিণ কোরিয়ায় বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ৩৩, নিখোঁজ ১০
- দুর্ঘটনা থেকে বাঁচলেন লিওনেল মেসি
- নারায়ণগঞ্জে মৃত ব্যক্তিকে গোসল করাতে গিয়ে গ্যাস বিস্ফোরণ; দগ্ধ ৪
- নিজ বাসা থেকে মারাঠি অভিনেতার লাশ উদ্ধার

One Reply to “রায়গঞ্জে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল নারী আরোহী নিহত”
Comments are closed.