দুর্ঘটনা থেকে বাঁচলেন লিওনেল মেসি

সাম্প্রতি ফ্লোরিডায় থাকা শুরু করেছেন লিওনেল মেসি।

এখনও যুক্তরাষ্ট্রের মেজর লিগ সরকার (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামিতে তাঁর বরণ অনুষ্ঠীত হয়নি।

আগামীকাল সমর্থকদের সাথে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী লিওনেল মেসিকে পরিচয় করিয়ে দেবে ক্লাবটি।

তার পূর্বেই বড় এক দুর্ঘটনায় পড়তে বসেছিলেন মেসি।

ফ্লোরিডার রাস্তায় তাঁর গাড়ি ট্রাফিক সংকেত বুঝতে পারেনি।

লাল বাতি জ্বলে ওঠার পর না থেমে সামনে এগিয়ে গিয়েছিল।

তখন সামনের রাস্তা দিয়ে বেশ কয়েকটি গাড়ি আসছিল।

সৈভাগ্য যে সামনের রাস্তা দিয়ে চলতে থাকা গাড়িগুলো বুঝতে পেরেছে।

তখন সেই গাড়িগুলো গতি কমিয়ে দেওয়ায় বড় দুর্ঘটনা থেকে বেঁচে যান মেসি।

কিন্তু এটা জানা যায়নি যে ওই সময় গাড়িটি কি মেসি নিজেই চালাচ্ছিলেন কি না।

ঘটনার পর ফোর্ট লডারডেলের পুলিশ মেসির গাড়ি পাহারা দিয়ে তাকে আবাসস্থল পর্যন্ত পৌঁছে দিয়ে আসে।

ইন্টার মায়ামির হয়ে মেসির অভিষেক হবে ২১ জুলাই।

ক্রুজ আজুলের বিপক্ষে মেসির সেই অভিষেক ম্যাচ ঘিরে ইন্টার মায়ামির সমর্থকদের বিশেষ আয়োজনের পরিকল্পনা আছে।

ভাগ্যিস, এর আগে দুর্ঘটনা থেকে বাঁচলেন লিওনেল মেসি!

আরও পড়ুন :

এনএএন টিভি