ছয় বছর বয়সের এক শিশুকে প্রধান আসামি করে মামলা করেছে প্রতিপক্ষ। বর্তমানে ওই শিশু নিজেকে দায়মুক্তি দিতে বাবার সাথে আদালতে ঘুরছেন।
গত ১১ এপ্রিল দৌলতখান উপজেলার দিদারউল্লা গ্রামের জনৈক আব্দুল মন্নান বাদী হয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে আদালতে একটি অভিযোগ দায়ের করেন।
এতে প্রধান অভিযুক্ত করা হয় শিশু মো. শাকিলকে।
বাকি অভিযুক্তরা হলেন- শাকিলের বাবা মোখলেছুর রহমান, চাচা মাহে আলম, দাদা আবদুল খালেক,
মা রুনু আকতার ও চাচী নাসিমা বেগম। অভিযোগে শাকিলের বয়স উল্লেখ করা হয় ২০ বছর।
কিন্তু জন্মনিবন্ধন সনদ অনুযায়ী তার বয়স ছয় বছর সাত মাস। শুনানি শেষে আদালত ১-৪ নম্বর আসামিদের বিরুদ্ধে মামলা নিতে দৌলতখান থানাকে নির্দেশ দেন।
আদালতের নির্দেশনা মতে গত ১৫ এপ্রিল দৌলতখান থানা মামলা নথিভুক্ত করেন।
তিনদিন পর ১৮ এপ্রিল হাইকোর্ট থেকে চার সপ্তাহের জামিন নেন শাকিলসহ বাকি আসামিরা।
গত মঙ্গলবার বাবা মোখলেছুর রহমানের কোলে চড়ে ভোলার জেলা ও দায়রা জজ আদালতে আসে শাকিল। সঙ্গে শাকিলের মা রুনু আকতারও আসেন।
মামলার হয়রানি থেকে মুক্ত হতে আইনজীবীর সঙ্গে পরামর্শ করতে আদালতে আসেন তারা।
এ সময় মোখলেছুর রহমান জানান,
বাদী আবদুল মান্নানের সঙ্গে তাদের প্রায় দুই একর জমি নিয়ে বিরোধ চলছে। তার জমি আত্মসাৎ করার জন্য প্রতিপক্ষ মামলাসহ নানাভাবে হয়রানি করছে।
জালিয়াতির মাধ্যমে জমির ভুয়া কাজপত্র তৈরি করেছে।
এ বিষয়ে দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, ছয় বছরে শিশুকে আসামি করে মামলা হওয়ার বিষয়টি জানা ছিলো না।
আইনগতভাবে তাকে আসামি করার সুযোগ নেই। তবুও যদি এমনটা হয়ে থাকে তাহলে শীঘ্রই যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন :
- প্রেমের টানে ভারতে গিয়ে বিপাকে বাংলাদেশি তরুণী
- চকরিয়ায় কলেজছাত্রীকে ধর্ষণের পর ভিডিও ভাইরাল, আসামি গ্রেফতার
- হজ শেষে দেশে ফিরেছেন ৫৩ হাজার ৩৬৮ হাজি
- রাজশাহীতে স্বামীর সহায়তায় স্ত্রীকে পাঁচ বন্ধু মিলে সংঘবদ্ধ ধর্ষণ
- র্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের অনুরোধ
- মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে যা বললেন আইনমন্ত্রী
- ঘুষ নেওয়ার অভিযোগ: দুদকের দুই কর্মকর্তাকে প্রত্যাহার
- উজরা জেয়া প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন আজ!
- সায়েন্সল্যাব এলাকার ফুটপাতে পড়ে ছিলো ভবঘুরে নারীর মরদেহ
