১৮ ও ১৯ জুলাই আওয়ামী লীগ ঢাকায় শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা কর্মসূচি পালন করবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আগামী আগস্ট মাস থেকেই আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেলা পর্যায়ে সমাবেশ করবেন বলেও জানান তিনি।
শুক্রবার বিকালে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে বৈঠককালে সেতুমন্ত্রী এ কথা জানান।
ওবায়দুল কাদের বলেন, এখন থেকে আওয়ামী লীগের দলীয় যে সমাবেশ হবে তার শিরোনাম হবে শান্তি ও উন্নয়ন সমাবেশ।
আগামী ১৮ জুলাই ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন থেকে ধানমন্ডি ৩২ নম্বর পর্যন্ত শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা করবে।
তিনি আরও বলেন,
১৯ জুলাই ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ তেজগাঁওয়ে সাত রাস্তা মোড় থেকে মহাখালী পর্যন্ত শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা করবে।
এছাড়া আগামী আগস্ট মাস থেকেই জেলা পর্যায়ে সমাবেশ করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আরও পড়ুন :
- ছয় বছরের শিশুকে আসামি করে মামলা!
- প্রেমের টানে ভারতে গিয়ে বিপাকে বাংলাদেশি তরুণী
- চকরিয়ায় কলেজছাত্রীকে ধর্ষণের পর ভিডিও ভাইরাল, আসামি গ্রেফতার
- রাজশাহীতে স্বামীর সহায়তায় স্ত্রীকে পাঁচ বন্ধু মিলে সংঘবদ্ধ ধর্ষণ
- ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলার শীর্ষ রুশ জেনারেল নিহত
- ঘুষ নেওয়ার অভিযোগ: দুদকের দুই কর্মকর্তাকে প্রত্যাহার
- ভারতীয় ভিসার জন্য পাসপোর্ট জমা না রেখেই আবেদন করা যাবে

Comments are closed.