শপথ নিলেন উপদেষ্টা ফারুক-ই-আজম

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন বীর মুক্তিযোদ্ধা ফারুক-ই-আজম বীরপ্রতীক।

আজ মঙ্গলবার বেলা ১১টায় বঙ্গভবনে এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথ বাক্য পাঠ করান।

তিনি রোববার রাতে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন।

এর আগে গত ৮ আগস্ট প্রধান উপদেষ্টাসহ ১৪ জন উপদেষ্টা শপথ নিয়েছিলেন। তারপর রবিবার (১১ আগস্ট) আরও দুই উপদেষ্টা শপথ নেন।
অন্তর্বর্তীকালীন সরকারের ১৭ উপদেষ্টার মধ্যে উপদেষ্টা ফারুক-ই-আজম যুক্তরাষ্ট্রে থাকার কারণে শপথ নিতে পারেননি। তিনি রবিবার রাতে দেশে পৌঁছে আজ শপথ নিয়েছেন।

এনএএন টিভি