শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী

দেশের বিনিয়োগ পরিবেশ এবং শিল্প খাতের বিদ্যমান চ্যালেঞ্জ নিয়ে আলোচনার জন্য শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠকটি অনুষ্ঠিত হয়। এ খবর জানিয়েছে বিএনপির মিডিয়া সেল ।

এর আগে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা জানিয়েছিলেন, এই বৈঠকের মাধ্যমে দেশে প্রথমবারের মতো ‌‘বেসরকারি খাত উপদেষ্টা পরিষদ’ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে। নীতিনির্ধারক ও ব্যবসায়ী নেতাদের মধ্যে একটি কাঠামোগত সংলাপের পরিবেশ তৈরির লক্ষ্যে এই প্ল্যাটফর্মটি কাজ করবে।

 

এনএএন টিভি