রাজধানীর নিউ মার্কেট এলাকায় বাস পোড়ানোয় বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শাহজাহান ওমরেরর ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার সন্ধ্যায় সাবেক আইনমন্ত্রী শাহজাহানকে আদালতে হাজির করা হয়।
এরপর মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের অবৈধ অস্ত্র উদ্ধার ও প্রতিরোধ টিমের পুলিশ পরিদর্শক সাইরুল ইসলাম তার ৭ দিনের রিমান্ড আবেদন করেন।
আসামীপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন।
উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন মাজিস্ট্রেট রশিদুল আলম এ আদেশ দেন।
মামলা এজাহার থেকে জানা যায়, শনিবার ৪ নভেম্বর সন্ধ্যা সোয়া ৭ টার দিকে নিউমার্কেট থানাধীন গাউছিয়া মার্কেটস্থ যাত্রী ছাউনীর সামনে
মিরপুর সুপার লিংক লিমিটেডের একটি বাসে আগুন দেয়ার ঘটনা ঘটে। এতে বাসটির প্রায় ৫ লাখ টাকা ক্ষতি হয়। এ ঘটনায় বাসের চালক মামলাটি করেন।
পরে এ মামলায় আসামি হিসেবে শনিবার (৪ অক্টোবর) ভোরে রাজধানীর একটি বাসা থেকে ব্যারিস্টার শাহজাহান ওমরকে গোয়েন্দা পুলিশ তুলে নিয়ে যায়
আরও পড়ুন :
- ঠাকুরগাঁওয়ে ককটেল বিস্ফোরণে ২ পুলিশ সদস্য আহত, আটক ৩
- খাগড়াছড়িতে কমিউনিটি পুলিশিং ডে পালন
- ঢাকা-চট্টগ্রাম ও এশিয়ান মহাসড়কে বিএনপির অবরোধ
- রাজধানীর মেরাদীয়ায় আগুন দেয়া বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, দগ্ধ ১
- ‘কারাগারের বাইরে থাকা বিএনপির সর্বশেষ ব্যক্তিই আন্দোলনের নেতৃত্ব দেবে’
- জীববৈচিত্র্য রক্ষায় খাগড়াছড়িতে ৫ দিনের আলোকচিত্র প্রদর্শনী
- নারায়ণগঞ্জের আড়াই হাজারে ২ পুলিশ সদস্যকে কুপিয়ে জখম সহ ২০ জন আহত।
