ঠাকুরগাঁওয়ে ককটেল বিস্ফোরণে ২ পুলিশ সদস্য আহত, আটক ৩

বিএনপি-জামায়াতের ডাকা ২য় দফায় অবরোধ কর্মসূচীর প্রথম দিনে ঠাকুরগাঁওয়ে  পীরগঞ্জে বিএনপি-জামায়াত কর্মীদের

ককটেল বিস্ফোরণের পাশাপাশি পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।

রবিবার (৫ নভেম্বর) ঠাকুরগাঁওয়ে এ ঘটনা ঘটে। এতে ৩ জনকে আটক করা হয়েছে। পীরগঞ্জ থানার ওসি আব্দুল লতিফ শেখ জানান,

পৌর শহরের কালিরহাট মোড়ে বিএনপি-জামায়াত কর্মীরা ট্রায়ারে আগুন জ্বেলে পীরগঞ্জ-ঠাকুরগাঁও পাকা সড়ক অবরোধ করার চেষ্টা করে।

এ সময় থানা পুলিশ তাদের সরিয়ে দিতে গেলে অবরোধকারীরা তিনটি ককটেল বিস্ফোরণ ঘটায় এবং পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে।

 

এ ঘটনায় দুই পুলিশ কন্সটেবল আহত হয়। তাদের পীরগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাস্থল থেকে লাঠি, বিস্ফোরিত ককটেলের খোসা উদ্ধার করা হয়েছে।

আটককৃতদের মধ্যে রয়েছেন, উপজেলার নানুহার গ্রামের শামিম আহাম্দে, মল্লিকপুর বলাইহাট গ্রামের আসাদুল ইসলাম ও কোষাডাঙ্গীপাড়া গ্রামের শহিদুল।

আরও পড়ুন :

এনএএন টিভি

Share this news as a Photo Card