আজ বন্ধ থাক‌বে ভারতীয় ভিসা সেন্টার

আজ বৃহস্প‌তিবার (১৮ জুলাই) সবগুলো ভারতীয় ভিসা এপ্লিকেশন সেন্টার (আইভিএসি) বন্ধ থাকবে। সরকারি চাকরিতে কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে সারাদেশে চলছে শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন। এ অবস্থায় মঙ্গলবার সারা দেশের স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করে শিক্ষা মন্ত্রণালয়। বুধবার বন্ধ ঘোষণা করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়। এবার চলমান আন্দোলনকে কেন্দ্র ক‌রে অস্থিতিশীল প‌রি‌স্থি‌তি ।

আইভিএসি-এর ও‌য়েবসাইটে দেওয়া বার্তায় বলা হ‌য়ে‌ছে, অস্থিতিশীল অবস্থার কারণে ১৮ জুলাই সব ভারতীয় ভিসা এপ্লিকেশন সেন্টার (আইভিএসি) বন্ধ থাকবে। আবেদনের পরবর্তী তারিখ এসএমএসের মাধ্যমে জানানো হবে।

বুধবার রা‌তে আইভিএসি-এর ও‌য়েবসাইটে এক বার্তায় এ তথ্য জানা‌নো হ‌য়।

প্রসঙ্গত, সরকারি চাকরিতে কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলনকে ঘিরে গত মঙ্গলবার ও আগের দিন সোমবার দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে মঙ্গলবার ঢাকা, চট্টগ্রাম ও রংপুরে সংঘর্ষে ছয়জন নিহত হয়। আহত হন কয়েকশ আন্দোলনকারী শিক্ষার্থী ও ছাত্রলীগের নেতাকর্মী।
এ অবস্থায় মঙ্গলবারই সারা দেশের স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করে শিক্ষা মন্ত্রণালয়। বুধবার বন্ধ ঘোষণা করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়।

এদিকে নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত ও এক দফা দাবিতে আজ বৃহস্পতিবার সারা দেশে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে কোটা সংস্কার দাবিতে আন্দোলনের প্লাটফর্ম ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’।

বুধবার (১৭ জুলাই) রাত ৮টার দিকে এ কর্মসূচির ঘোষণা করেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ। কোটা সংস্কার দাবিতে আন্দোলনকারীরা এর আগে কয়েক দফায় ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি পালন করেছেন। ওই সময় শিক্ষার্থীরা কেবল সড়ক অবরোধ করে প্রতিবাদ দেখান। তবে এবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা জানান, শুধুমাত্র হাসপাতাল ও জরুরি সেবা ব্যতীত কোনো প্রতিষ্ঠানের দরজা খুলবে না, অ্যাম্বুলেন্স ব্যতীত সড়কে কোনো গাড়ি চলবে না।

এনএএন টিভি

Share this news as a Photo Card