আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোসহ ৭ জন হত্যা মামলায় ১৭তম দিনের সাক্ষ্যগ্রহণ আজ

জুলাই-আগস্ট আন্দোলনে আশুলিয়ায় ছয়জনের মরদেহ পোড়ানোসহ সাতজনকে হত্যায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ১৭তম দিনের সাক্ষ্যগ্রহণ আজ।

বুধবার (৫ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাক্ষ্যগ্রহণ হওয়ার কথা রয়েছে। এতে সাক্ষ্য দিতে পারেন দুইজন।

এর আগে, সাক্ষ্য দেন ভুক্তভোগী পরিবার ও প্রত্যক্ষদর্শীসহ মোট ২১ জন। এই মামলার আসামি সাবেক এমপি সাইফুল ইসলামসহ ১৬ জন। এর মধ্যে ৮ জন পলাতক আছেন।

উল্লেখ্য, গত ২১ আগস্ট, এ মামলায় ১৬ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ‘ট্রাইব্যুনাল-২’। অভিযোগে বলা হয়, ৫ আগস্ট ৬ জনকে হত্যার পর মরদেহ পুড়িয়ে দেয়া হয়। তবে সে সময়েও জীবিত ছিলেন একজন।

এছাড়া, ৪ আগস্ট আশুলিয়া থানার সামনে একজনকে গুলি করে হত্যার অভিযোগ আনা হয় আসামিদের বিরুদ্ধে।