নীলফামারীর সৈয়দপুর বাইপাস সড়কে আহমেদ উড ক্রাফট কারখানার পাশে সড়ক দুর্ঘটনায় শেফালী বেগম (৬৫) নামে এক বৃদ্ধা নারী নিহত হয়েছেন।
নিহত শেফালী বেগমের বাড়ি কামারপুকুর ইউনিয়নের অসুর খাই বানিয়া পাড়া এলাকায়। তাঁর ছেলের নাম শফিকুল ইসলাম।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ মঙ্গলবার ৪ নভেম্বর আনুমানিক সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে আহমেদ উড ক্রাফট কারখানার সামনে এই দুর্ঘটনা ঘটে। এ সময় একটি দ্রুতগামী যান তাকে ধাক্কা দিয়ে চলে গেলে তিনি গুরুতর সেখানেই নিহত হন।
খবর পেয়ে সৈয়দপুর থানা পুলিশ ও তারাগন্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছে।
ওমর ফারুক/এনএএন টিভি
