আজ রবিবার বিকেল ৫টায় বসছে একাদশ জাতীয় সংসদের ২৪তম ও ২০২৩ সালের চতুর্থ অধিবেশন।
অধিবেশন শুরুর আগে বিকেল ৪টায় কার্যউপদেষ্টা কমিটির বৈঠক হবে।
কত কার্যদিবস অধিবেশন চলবে তা চূড়ান্ত হবে এ বৈঠকে।
বৈঠকে সভাপতিত্ব করবেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ বৈঠকে উপস্থিত থাকবেন।
গত ১৬ আগস্ট রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন একাদশ জাতীয় সংসদের ২৪তম ও ২০২৩ সালের চতুর্থ অধিবেশন আহ্বান করেন।
তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেন।
এদিকে, সংসদ অধিবেশন চলাকালে জাতীয় সংসদ ভবন ও এর পার্শ্ববর্তী এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষার জন্য কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
শনিবার ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক সই করা এক আদেশে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।
আদেশে শনিবার (২ সেপ্টেম্বর) দিনগত রাত ১২টা থেকে সংশ্লিষ্ট এলাকায় সব ধরনের অস্ত্রশস্ত্র, বিস্ফোরকদ্রব্য,
অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয়দ্রব্য বহন নিষিদ্ধ করা হয়েছে।
এছাড়া যে কোনো প্রকার সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন নিষেধ করা হয়েছে।
আরও পড়ুন :
- বিএনপির সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ,
- টোল দিয়ে এক্সপ্রেসেওয়েতে উঠলেন প্রধানমন্ত্রী
- বৃষ্টি উপেক্ষা করে আগারগাঁওয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের ঢল
- কাল বসছে সংসদের ২৪তম অধিবেশন, চলাচলে যেসব নিষেধাজ্ঞা মানতে হবে
- হাটখোলায় ভুয়া ডাক্তার ধারা পরিচালিত হচ্ছে অবৈধ সূর্যমুখী ক্লিনিক
- জরাজীর্ণ চাষাঢ়ার শহীদ জিয়া হল
- আটপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
- অস্ট্রেলিয়ায় এক নারীর মস্তিষ্কে তিন ইঞ্চি লম্বা কৃমি
- ২১শে আগস্ট গ্রেনেড হামলায় শহীদদের স্বরনে জাতীয় শ্রমিক লীগ নরসিংদী শহর শাখার দোয়া মাহফিল
- দক্ষিণ আফ্রিকা সফর ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী
- প্রধানমন্ত্রীকে কুটুক্তিকারী আওয়ামী লীগ নেতাকে বহিষ্কারের দাবিতে নোয়াখালীতে মানববন্ধন

Comments are closed.