‘সুইডেনে পবিত্র কুরআন শরীফ পোড়ানোর ঘটনায় ঢাকায় নিযুক্ত সে দেশের চার্জ দ্য এ্যাফেয়ার্সকে ডেকে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িত ব্যক্তিদের শাস্তি দাবি করা হয়েছে।’-
জাতীয় সংসদে মঙ্গলবার (০৪ জুলাই) ৩০০ বিধিতে দেয়া এক বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রী এ কথা জানান। এ সময় ডেপুটি স্পিকার শামসুল হক টুকু অধিবেশনে সভাপতিত্ব করেন।
এ কে আব্দুল মোমেন বলেন,
‘আমরা প্রধানমন্ত্রীর নির্দেশনায় ইতোমধ্যে আমাদের দেশে যিনি সুইডেনের সিডিএ তাকে মন্ত্রণালয়ে ডেকে এনেছিলাম এবং
আমরা এই ব্যাপারে বাংলাদেশের জনগণের পক্ষে ঈদের দিনে মসজিদের সামনে এই ধরনের কুরআন শরিফ পোড়ানোর তীব্র নিন্দা প্রকাশ করেছি।
সেই সাথে আমরা দাবি জানিয়েছি- তারা যেনো এই দুষ্টু লোকদের শাস্তি দেয়।
সিডিএ জানিয়েছেন,
‘সুইডেন সরকার এজন্যে এপোলজি চেয়েছে এবং যে ব্যক্তি কাজটি করেছে তাকে তারা এরেস্ট করেছে। এই লোকটি বলেছিলো যে, সে শুধু তার বক্তব্য প্রকাশ করবে।’
‘কিন্তু সেইখানে যে কুরআন শরিফ জ্বালাবে সেই কথাটা বলেনি। সেই জন্যই তাকে এরেস্ট করা হয়েছে। তারা তাদের দেশের আইনে ব্যবস্থা নিয়েছে।’
এর আগে, তরীকত ফেডারেশনের সংসদ সদস্য নজিবুল বশর মাইজভান্ডারি
পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে সুইডেনে কুরআন শরিফ পোড়ানের ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানান।
আরও পড়ুন:
- কিশোরের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নিহত ১
- কারাগারে ঝাড়ুদারের দায়িত্ব দেয়া হয়েছে পাপিয়াকে!
- নাটোরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু
- বিয়ের দিনক্ষণ কি অবশেষে ঠিক করেই ফেললেন মিমি!
- ৮ জুলাই থেকে ৩০ মিনিট করে সময় বাড়বে মেট্রোরেল চলাচলে

Comments are closed.