জাতীয় গ্রিডে রামপালের দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ

রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে।

বুধবার (২৮ জুন) বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) এ তথ্য জানিয়েছে।

পিডিবি সূত্রে জানা যায়,

জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে যুক্ত হয়েছে রামপালের দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ।

সকাল ৮টা ৫১ মিনিটে জাতীয় গ্রিডের সঙ্গে সিনক্রোনাইজড হয়েছে ১ হাজার ৩২০ মেগাওয়াট ক্ষমতার রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট।

বিদ্যুৎকেন্দ্র সূত্রে জানা গেছে,

২০১০ সালে ভারত ও বাংলাদেশ যৌথ উদ্যোগে তাপবিদ্যুৎকেন্দ্র নির্মাণের উদ্যোগ নেয়।

২০১২ সালের ২৯ জানুয়ারি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এবং ভারতের এনটিপিসি লিমিটেডের মধ্যে একটি চুক্তি সই হয়।

চুক্তি অনুযায়ী আরও জানা যায়,

বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (প্রা.) লিমিটেড (বিআইএফপিসিএল) নামে কোম্পানি গঠিত হয়।

এ কোম্পানির অধীনে ১৩২০ মেগাওয়াট মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রজেক্ট (রামপাল) নামে তাপবিদ্যুৎকেন্দ্র নির্মাণ শুরু হয়।

রামপাল উপজেলার রাজনগর ও গৌরম্ভা ইউনিয়নের সাপমারী কৈ-গর্দ্দাশকাঠি মৌজায়

১০৩৪ একর জমি অধিগ্রহণ শেষে ১৬ হাজার কোটি টাকা ব্যয়ে রামপাল তাপবিদ্যুৎকেন্দ্র নির্মাণ শুরু হয়।

আরও পড়ুন:

এনএএন টিভি

Share this news as a Photo Card