বঙ্গবন্ধু সেতু‌ মহাসড়কে কমতে শুরু করেছে দীর্ঘ যানজট

ঈদকে‌ন্দ্রিক টাঙ্গাইলে মহাসড়কে গা‌ড়ির চাপ বাড়ায় যানজ‌টের সৃষ্টি হ‌য়। বতর্মানে এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত ১৩ কিলোমিটার যানজট রয়েছে।

পু‌লিশ কর্মকর্তারা জা‌নি‌য়ে‌ছেন,

‘মহাসড়‌কে পরিবহ‌নের সংখ‌্যা বৃ‌দ্ধি, সেতুর ওপরে পরপর দুর্ঘটনা, গাড়ি বিকল হওয়া, দফায় দফায় টোল আদায় বন্ধ এবং চালকদের বেপরোয়াভা‌বে গাড়ি চালানোর কারণে এ যানজ‌টের সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে।’

‘মহাসড়‌কে যানজ‌টের কার‌ণে বিপাকে পড়েছে ঘরমুখো মানুষ।’

‘বি‌শেষ ক‌রে যারা বাস না পে‌য়ে খোলা ট্রাক ও পিকআপযো‌গে বা‌ড়ি‌ ফির‌ছেন বৃষ্টির কার‌ণে তারা বে‌শি বিপা‌কে প‌ড়ে‌ছেন।’

জানা গে‌ছে,

‘বুধবার ভোরে বঙ্গবন্ধু সেতুর ওপর সংঘর্ষ একটি পিকআপ বিকল হয়। পিকআপটি সরাতে এক ঘণ্টার বেশি সময় লাগে।’

‘এতে ভোর রাত ৪টা ১৫ থেকে ৪টা ৫৩ পর্যন্ত টোল আদায় বন্ধ রাখে সেতু কর্তৃপক্ষ।’

‘এর আগেও কয়েক বার টোল আদায় বন্ধ রাখা হয়। এতে যানজট শুরু হয় মহাসড়‌কে।’

এলেঙ্গা হাইওয়ে থানার ওসি জাহিদ হাসান বলেন,

‘সেতুর ওপর ও মহাসড়কে দুর্ঘটনার কারণে যানজট শুরু হয়। গাড়ির টান শুরু হয়েছে, আশা করি দ্রুত স্বাভাবিক হবে।’

আরও পড়ুন:

এনএএন টিভি