জাতীয় নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ :প্রধান উপদেষ্টার

জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার (২৮ জুলাই) সকালে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় নির্বাচনের প্রস্তুতি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রধান উপদেষ্টার নেতৃত্বে অনুষ্ঠিত এই বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে নির্বাচনী প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ভোটার তালিকা হালনাগাদ, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে সহিংসতা রোধে কার্যকর ব্যবস্থা নিয়ে আলোচনা হয়। প্রধান উপদেষ্টা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রাখার ওপর জোর দেন।

সভায় আসন্ন জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা ও করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

 

এনএএন টিভি

Share this news as a Photo Card