জাতীয় সংসদের ২০তম অধিবেশন শুরু হবে ৩০ অক্টোবর

চলমান একাদশ জাতীয় সংসদের ২০তম অধিবেশন শুরু হবে আগামী ৩০ অক্টোবর।

ওই দিন বিকাল সাড়ে ৪টায় ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে শুরু হবে।

বুধবার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এই অধিবেশন আহ্বান করেন। সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেন তিনি।

একটি অধিবেশন শেষ হওয়ার পর ৬০ দিনের মধ্যে আরেকটি অধিবেশন আহ্বানের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। ১ সেপ্টেম্বর সংসদের ১৯তম অধিবেশন শেষ হয়।

Share this news as a Photo Card