জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্যের সময় ফুরিয়ে যাওয়ায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর নিকট ‘নাতি কোটায়’ সময় প্রার্থনা করলেন প্রয়াত মন্ত্রী মোহাম্মদ নাসিমের পুত্র সংসদ সদস্য তানভীর শাকিল জয়।
জাতীয় সংসদের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আজ শনিবার ১৪৭ বিধিতে উত্থাপিত প্রস্তাবের ওপর আলোচনা করছিলেন তানভীর শাকিল জয়।
বক্তব্যের একপর্যায়ে তার সময় ফুরিয়ে আসায় স্পিকারকে উদ্দেশ করে তিনি বলেন,
‘মাননীয় স্পিকার, নাতি কোটায় আমাকে অল্প একটু সময় বাড়িয়ে দিয়েন, প্লিজ মাননীয় স্পিকার।’
এ সময় সংসদে হাসির রোল পড়ে যায়।
এ সময় সংসদ সদস্যদের সঙ্গে স্পিকার শিরীন শারমিন চৌধুরী নিজেও হেসে ফেলেন।
জবাবে তিনি বলেন, ‘আচ্ছা, আর দুই মিনিট বলুন।’
এদিন দুপুরে তানভীর শাকিল জয়ের বক্তৃতাকালে ডেপুটি স্পিকার শামসুল হক টুকু সংসদ অধিবেশনে সভাপতিত্ব করছিলেন।
আরও পড়ুন:
- সপ্তাহে তিন দিন ছুটি পেয়ে অবসরে যা করছেন কর্মীরা
- জনতা ব্যাংক ব্যাংকিং লেনদেন গ্রাহক দের হাতে নিয়ে এসেছে
- টাকা বানানোর প্রতিযোগিতা ভালো আইনজীবী হওয়ার পথে
- ৬০ শতাংশ আমেরিকান হোয়াইট হাউজ ও কংগ্রেসে সন্তুষ্ট নন
- আমিরাতে বঙ্গবাজারের ক্ষতিপূরনের দাবি প্রেসক্লাব ইউএই’র
- সবাই ভুলে যাচ্ছে, দিনের শেষে আমিও একজন নারী: শ্রাবন্তী
- তিন ভাইকে হত্যা, ২০ বছর পর সেই কালাম গ্রেফতার
- নিখোঁজের ২১ দিন পর এসএসসি পরীক্ষার্থীকে বান্ধবীর বাসা থেকে উদ্ধার
- আশুগঞ্জ নৌবন্দরের আধুনিকায়ন কাজ পেছাল
- ন্যাটোতে যোগ দিয়েই ইসরাইলি ক্ষেপণাস্ত্রব্যবস্থা কিনছে ফিনল্যান্ড
- তাইওয়ানের চারদিকে সামরিক মহড়া শুরু করেছে চীন

Comments are closed.