প্রধানমন্ত্রীর প্রাণনাশের উদ্দেশ্যে গাড়িবহরে হামলাকারী গ্রেফতার

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রাণনাশের উদ্দেশ্যে তার গাড়িবহরে হামলাকারী যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. আলাউদ্দিনকে (৪৩) গ্রেফতার করেছে র‌্যাব-৬।

শনিবার দিবাগত রাত ২টার দিকে চুয়াডাঙ্গার দর্শনা থানার মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মো. আলাউদ্দিন সাতক্ষীরা জেলার কলারোয়া থানার কিসমত ইলিশপুর গ্রামের মৃত মকছেদ আলীর ছেলে।

র‌্যাব জানায়, ২০০২ সালের ৩০ আগস্ট তৎকালীন বিরোধী দলীয় নেত্রী বর্তমান

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাতক্ষীরা জেলার কলারোয়া থানা এলাকায় পৌঁছালে কতিপয় সন্ত্রাসী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র,

হাত বোমাসহ তার গাড়িবহরে হামলা চালায়।

এই হামলার ঘটনায় সাতক্ষীরার কলারোয়া থানায় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনসহ অন্যান্য আইনে পৃথক ৩টি মামলা দায়ের করা হয়।

মামলাগুলোর বিচারকার্য শেষে ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় ২০২৩ সালের ১৮ এপ্রিল সাতক্ষীরার

স্পেশাল ট্রাইব্যুনাল-৩ এর বিজ্ঞ আদালত হামলার সাথে জড়িত আসামিদের দোষী সাব্যস্ত করে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন।

গ্রেফতারকৃত আসামি আলাউদ্দিন ঐ হামলার পরিকল্পনাকারী এবং বিস্ফোরক বহনকারীদের মধ্যে অন্যতম।

এ মামলায় আসামি আলাউদ্দিনসহ ৪৮ জনকে যাবজ্জীবন সাজাসহ বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন আদালত।

আসামি আলাউদ্দিনকে তিনটি পৃথক মামলায় বিভিন্ন মেয়াদে সর্বমোট ১৬ বছরের সাজা প্রদান করেন।

আলাউদ্দিন আইন শৃংখলারক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে দীর্ঘদিন যাবত পালিয়ে বেড়াচ্ছিল।

র‌্যাব তথ্যপ্রযুক্তি ব্যবহার ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত করে

শনিবার দিবাগত রাতে চুয়াডাঙ্গা দর্শনা থানার মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

আরও পড়ুন :

 

এনএএন টিভি