সুপ্রিমকোর্টে বার নির্বাচন: পুলিশি হামলার ঘটনা তদন্তে রিটের আদেশ বুধবার

সুপ্রিমকোর্টে গত ১৫ ও ১৬ মার্চ আইনজীবী সমিতির নির্বাচনে আইনজীবী ও সাংবাদিকদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনা তদন্তে,

কমিটি গঠনের নির্দেশনা চেয়ে করা রিটের ওপর আদেশের জন্য আগামী বুধবার দিন রেখেছেন হাইকোর্ট।

সোমবার বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদারের বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিট আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী।

রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।

গত ১৯ মার্চ রিট আবেদনটি করেন বার নির্বাচনের বিএনপি সমর্থিত ১৪ প্রার্থী।

রিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব, আইন সচিব, সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল, পুলিশের মহাপরিদর্শক, ঢাকা মহানগর পুলিশ কমিশনার, ডিবির উপকমিশনার ও শাহবাগ থানার ওসিকে বিবাদী করা হয়েছে।

আবেদনে ১৫ মার্চ আবেদনকারীদের, আইনজীবী ও সাংবাদিকদের পেটানোর ঘটনা কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত হবে না সেই মর্মে রুল জারির আর্জি জানানো হয়েছে।

এর আগে দুই দিনব্যাপী একতরফা নির্বাচনের শেষ দিন ১৬ মার্চ বৃহস্পতিবার দিবাগত রাতে ফলাফল ঘোষণা করা হয়।

এতে ১৪টি পদের সবটিতে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল জয়ী হয়।

পালটাপালটি মিছিল সমাবেশ

সোমবার দুপুরে সুপ্রিমকোর্টে মিছিল সমাবেশ করেন আওয়ামী লীগ ও বিএনপিপন্থি আইনজীবীরা।

বেলা ১টার দিকে সুপ্রিমকোর্ট বার ভবনে অবস্থিত সভাপতি সম্পাদকের কক্ষের সামনে তারা বিক্ষোভ সমাবেশ করেন।

এ সময় একে অপরের বিরুদ্ধে স্লোগান দেন। এতে কয়েকশ আইনজীবী উপস্থিত ছিলেন।

পবিত্র রমজান কে বিবেচনা করে নতুন সময়সূচি

এনএএন টিভি

Share this news as a Photo Card