চলতি বছরের হজ কার্যক্রম উদ্বোধনের প্রস্তুতি প্রায় শেষ। আগামীকাল শুক্রবার রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে এই কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।উদ্বোধনের পর শনিবার দিবাগত রাত (২১ মে) পৌনে তিনটায় প্রথম ফ্লাইট বিজি ৩০০১ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশে যাত্রা করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে ১৪০ হজযাত্রী, ধর্ম মন্ত্রণালয়সহ বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।
ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (হজ অনুবিভাগ) মো. মতিউল ইসলাম এই তথ্য জানিয়ে বলেন,
‘গত বছর ভার্চুয়ালি হজ কার্যক্রম উদ্বোধন করলেও এবার প্রধানমন্ত্রী সশরীরে উপস্থিতি থাকবেন। এই কার্যক্রম উদ্বোধনের সময় হজযাত্রীদের পাশাপাশি গণমাধ্যমের কর্মীরাও থাকবেন।’
ইতোমধ্যে হজ ক্যাম্পের ভেতর-বাইরে ও হজযাত্রীদের যাতায়াতের জন্য সড়ক সংস্কারসহ ধোয়ামোছার কাজ প্রায় শেষ হয়েছে। নিশ্ছিদ্র নিরাপত্তা জন্য নেওয়া হয়েছে সব ধরনের ব্যবস্থা।
কার্যক্রম উদ্বোধনের পর শনিবার দিনগত রাত পৌনে তিনটায় প্রথম হজ ফ্লাইট সৌদি আরবে যাবে বলেও জানান মতিউল ইসলাম।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী মাসের ২৭ জুন (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে।
সৌদির সঙ্গে হজচুক্তি অনুযায়ী,
‘এবার বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন।
এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার জন ও অবশিষ্ট এক লাখ ১২ হাজার ১৯৮ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ করার সুযোগ পাবেন।
ইতোমধ্যে হজযাত্রী নিবন্ধন শেষ হয়েছে। তবে হজের খরচ বেশি হওয়ায় কোটা পুরোপুরি পূরণ করা যায়নি। ৪০ হজযাত্রীর জন্য থাকছেন একজন গাইড।’
আরও পড়ুন :
- ৩০টি মিসাইলের ২৯টিই ধ্বংসের দাবি ইউক্রেনের
- ঈদুল আযহায় বন্ধ রাখা হবে মেট্রোরেল
- বাসায় ফিরলেন পরীমনি
- নারায়ণগঞ্জের ভিক্টোরিয়ায় ফের দালাল সিন্ডিকেট
- ‘ব্ল্যাক লাইট’ নেটফ্লিক্সের তালিকায় শীর্ষ দশে
- শেখ হাসিনা এসেছিলেন বলেই গণতন্ত্র ফিরেছে: খোকন সাহা
- শীঘ্রই নারায়ণগঞ্জে টেকনিক্যাল স্কুল ও কলেজের ভিত্তিপ্রস্থ স্থাপন
- উন্নয়ন পরিকল্পনা নিয়ে জাতীয় পার্টির প্রার্থীর ইশতেহার ঘোষণা
- নারায়ণগঞ্জের শিমরাইলে ট্রাকচাপায় ব্যক্তির মৃত্যু
- চট্টগ্রামে গ্যাসলাইনে অগ্নিকান্ড; নিয়ন্ত্রণে ২ ইউনিট
- আইপিএলে প্লে অফের তিনটি জায়গার লড়াইয়ে এগিয়ে যারা!
- ইংল্যান্ডের কাউন্টিতে খেলবেন বাংলাদেশের আরাফাত
- বাবার হাতে ছেলে খুনের অভিযোগ আটক দুই
- পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে খুন; স্বামী গ্রেফতার
- রাষ্ট্রপতি নিয়োগের রিট খারিজ, আইনজীবীকে লাখ টাকা জরিমানা
- মেয়েদের পতিতাবৃত্তিতে বাধ্য করার অভিযোগে আটক ৪
