জাপান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে ১৫ দিনের সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (৯ মে) সকাল ১০টার পর প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ভিভিআইপি ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এর আগে, লন্ডনের স্থানীয় সময় ৬টা ২০ মিনিটে সফরসঙ্গীদের নিয়ে হিথরো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশের পথে রওয়ানা হন সরকারপ্রধান।
সেখানে প্রধানমন্ত্রীকে বিদায় জানান যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনীম।
ত্রিদেশীয় সফরে গত ২৫ এপ্রিল সকাল ৭টা ৫৬ মিনিটের দিকে জাপানের টোকিওর উদ্দেশে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন প্রধানমন্ত্রী।
পরে একই দিন টোকিওর স্থানীয় সময় বিকেল ৪টা ৪৫ মিনিটে প্রধানমন্ত্রী ও তার
সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ চার্টার্ড ভিভিআইপি ফ্লাইটটি (বিজি১৪০৩) হানেদা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
১৫ দিনের সফরের মধ্যে জাপান সফরে তিনি কৃষি, মেট্রোরেল, শিল্প আপগ্রেড, জাহাজ পুনর্ব্যবহার, শুল্ক বিষয়ক, বুদ্ধিবৃত্তিক বৈশিষ্ট্য, প্রতিরক্ষা সহযোগিতা, আইসিটি এবং সাইবার নিরাপত্তা সহযোগিতার বিষয়ে আটটি চুক্তি স্বাক্ষর করেন।
প্রসঙ্গত, সর্বশেষ গত রোববার (৭ মে) যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার ও কমনওয়েলথের মহাসচিব ব্যারোনেস প্যাট্রিসিয়া স্কটল্যান্ডও ক্লারিজ হোটেলে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
পরে লন্ডন ম্যারিয়ট হোটেলে যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেও যোগ দেন সরকারপ্রধান।
একই দিনে বিবিসিকেও একটি সাক্ষাৎকার দেন বঙ্গবন্ধুকন্যা।
আরও পড়ুন :
- ছিনতাইকৃত বাসের যন্ত্রপাতি বিক্রির চেষ্টা; আটক ৩
- জাবির অধ্যাপকে সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত দেন
- বাণিজ্যের আড়ালে প্রতিবছর দেশ থেকে পাচার হচ্ছে ডলার
- ২৮ রকম ভেজাল খাদ্যপণ্য এক কারখানায় পাওয় যায়
- খালিদ আইটিতে করা হয়েছে এক অদ্ভুত নিয়ম
- বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি
- খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য কারাগারে
- এসএসসি পরীক্ষার্থীর খাতায় লিখে দিচ্ছিলেন শিক্ষক
- সংরক্ষণাগার এ ৪৮ হাজার মেট্রিক টন চাল মজুত
- গরমে ঝালকাঠিতে লেবু চাষ ব্যাহত হচ্ছে চাষিরা
- তামিলনাড়ুতে ‘দ্য কেরালা স্টোরি’র প্রদর্শন বন্ধ
