জাবির অধ্যাপকে সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত দেন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. বশির আহমেদকে সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার (৮ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার রহিমা কানিজ স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে বিষয়টি জানানো হয়।

আদেশে বলা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. আকবর হোসেনকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে

সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. বশির আহমেদকে ওই অনুষদের ভারপ্রাপ্ত ডিন হিসেবে নিয়োগ দেওয়া হলো।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি ডিনের দায়িত্ব পালন করবেন। এ সময় তিনি প্রচলিত নিয়ম অনুযায়ী সুযোগ-সুবিধাদি ভোগ করবেন।

এদিকে অধ্যাপক ড. বশির আহমেদকে ভারপ্রাপ্ত ডিন হিসেবে নিয়োগ দেওয়ায় সমাজবিজ্ঞান অনুষদের শিক্ষক,

শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের মাঝে আনন্দঘন পরিবেশ বিরাজ করছে।

ড. বশির আহমেদকে ভারপ্রাপ্ত ডিন হিসেবে পেয়ে তারা অত্যন্ত আনন্দ প্রকাশ করেছেন।

এ বিষয়ে অধ্যাপক ড. বশির আহমেদ বলেন, ফ্যাকাল্টির একাডেমিক প্রধান হিসেবে আমি শিক্ষা ও গবেষণার উৎকর্ষের জন্য আত্মনিয়োগ করব।

সমাজবিজ্ঞান অনুষদের বিভাগগুলোর মধ্যে আন্তসহযোগিতা, গবেষণা কোলাবোরেশন,

দেশি ও আন্তর্জাতিক অঙ্গনের প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ অংশীদারিত্ব ও

এনগেজমেন্ট বাড়াতে চান বলে প্রত্যয় ব্যক্ত করেন ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. বশির আহমেদ।

আরও পড়ুন :

এনএএন টিভি

Share this news as a Photo Card