পঞ্চগড়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় সীমান্তঘেষা নদী মহানন্দায় গোসল করতে নেমে পানিতে ডুবে মুশফিকুর রহমান (১০) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (৮ মে) দুপুরে উপজেলার সদরের ডাকবাংলো এলাকার সীমান্তঘেঁষা মহানন্দা নদীতে এ ঘটনা ঘটে।

নিহত শিশু মুশফিক উপজেলার সদর ইউনিয়নের সাহেবজোত গ্রামের খাইরুল ইসলামের ছেলে।  সে তেঁতুলিয়া শিশু নিকেতনের তৃতীয় শ্রেণীর ছাত্র।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,

‘স্কুল শেষে প্রাইভেট পড়ে বাড়িতে ফিরেন শিশু মুশফিক। দুপুরে স্কুলের কাপড় খুলে রেখে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে যায় সে। গোশলের একপর্যায়ে  নদীতে পাথর উত্তোলনকারী গর্তে তলিয়ে যায়।’

এ সময় তার পরিবারের লোকজন অনেক খোঁজাখুজি শুরু করেন। পরে তার অন্য বন্ধুরা নদীতে যাওয়ার বিষয়টি তার পরিবারকে জানান ।

পরবর্তীতে তার পরিবারের লোকজন ছুটে নদীতে নেমে খোঁজা খুঁজি করে ডুবন্ত অবস্থায় মুশফিকুরকে উদ্ধার করে এবং

তাকে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিতসক মৃত ঘোষণা করেন।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী  মহানন্দা নদীতে পানিতে ডুবে শিশু মুশফিকের নিহতের সত্যতা  নিশ্চিত করেন।

আরও পড়ুন :

এনএএন টিভি