২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ২৯ জন।

রবিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪৩৬ জনের। এছাড়াও সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৬ হাজার ৮০৬ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ সুস্থ হয়েছেন ২৮ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮৬ হাজার ৪৫০ জন। একই সময়ে নমুনা সংগ্রহ করা হয়েছে এক হাজার ৫৯৩টি এবং মোট নমুনা পরীক্ষা করা হয়েছে এক হাজার ৫৯১টি। নমুনা পরীক্ষায় শনাক্তের হার এক দশমিক ৮২ শতাংশ।

Share this news as a Photo Card