আওয়ামী লীগ রাজনৈতিক প্রতিহিংসায় বিশ্বাসী নয় : ওবায়দুল কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির রাজনীতি হচ্ছে- মুচলেকা দিয়ে পালানোর রাজনীতি। বুধবার রাজধানীর সেতু ভবনে এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

রাজনৈতিক প্রতিহিংসায় আওয়ামী লীগ বিশ্বাসী নয় উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, প্রতিহিংসার রাজনীতির জনক হচ্ছে বিএনপি। ৭৫-এর আগস্ট সাক্ষ্য দিচ্ছে- কারা প্রতিহিংসার রাজনীতি করে, ২১ আগস্ট গ্রেনেড হামলা প্রমাণ করে- কারা প্রতিহিংসার রাজনীতি করে।

ওবায়দুল কাদের আরও বলেন, বিএনপির এসব প্রতিহিংসার রাজনীতির বিপরীতে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার প্রয়াসের নাম হচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ সব কষ্ট ভুলে উদার রাজনীতির ধারা সৃষ্টি করতে চায় বলেই পুত্র বিয়োগের শোকে সান্ত্বনা দিতে খালেদা জিয়ার বাড়িতে ছুটে গিয়েছিলেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপি নেতাদের এমন উদারতা স্মরণ করিয়ে দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তখন কী অমানবিক আচরণ করেছিলেন আপনারা?

Share this news as a Photo Card