এক মিনিটের জন্য হলেও রাস্তায় নামুন, আপনাদের দেখতে চায় জনগণ ; হাসনাত

শহীদ নূর হোসেনের স্মরণে ও ‘অগণতান্ত্রিক শক্তির অপসারণ এবং গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার’ দাবিতে আজ রবিবার বিকেলে গুলিস্তানে বিক্ষোভ মিছিল করার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ।

এই অবস্থায় দলটির নেতাকর্মীদের এক মিনিটের জন্য হলেও রাস্তায় নামার অনুরোধ জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের  অন্যতম সমন্বয়ক  হাসনাত আব্দুল্লাহ।

রবিবার (১০ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভেরিফায়েড আইডিতে লাইভে এসে এসব কথা বলেন তিনি।

হাসনাত আব্দুল্লাহ বলেন, প্লিজ, আপার অনুসারী যারা আছেন, তারা একটা মিনিটের জন্য হলেও রাস্তায় নামেন। দেখা না হলে তো কথা হবে, তাই না। প্লিজ রাস্তায় নেমে আসেন, আপনাদের সঙ্গে আমরা একটু দেখা করতে চাই, কথা বলতে চাই। দেশের প্রত্যেকটি মানুষ আপনাদের একটু দেখতে চায়। আপনারা কোথায়?

আওয়ামী লীগ নেতাদের বিদেশে বসে না থেকে দেশে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা বলছেন, আপনাদের সঙ্গে নাকি দেশের জনগণ আছে। যদি জনগণ থাকে, তাহলে তাদের নেত্রী বিদেশে কেন পালিয়ে গেল? আপনারা সবাই পালালেন কেন? মূর্খের দল কিছুই বোঝে না। ওদের কোনো আত্মমর্যাদা নেই।

রবিবার (১০ নভেম্বর) সকাল থেকে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন বিএনপি ও বিভিন্ন দলের নেতাকর্মীরা। তবে কোথাও দেখা যায়নি আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের কোন  নেতাকর্মীকে।

Share this news as a Photo Card