বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতির সঙ্কটকালের কথা উল্লেখ করে পেশাজীবীদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেছেন,
এখন আর নীরব থাকার সুযোগ নেই। দেশ বাঁচাতে সবাইকে এগিয়ে আসতে হবে।
মির্জা ফখরুল আরো বলেন, জাতির সঙ্কটকালে পেশাজীবীরা সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে পেশাজীবী কনভেনশন সফল করার লক্ষ্যে
বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত প্রস্তুতি সভায় তিনি এ কথা বলেন।
সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক প্রফেসর ডা. এজেডএম জাহিদ হোসেনের সভাপতিত্বে ও বিএসপিপির সদস্য সচিব সাংবাদিক কাদের গনি চৌধুরীর সঞ্চালনায়
বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার,
অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম, ডা. হারুন আল রশিদ, ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম রিজু, অধ্যাপক মো. লুৎফর রহমান।
প্রস্তুতি সভায় পেশাজীবী নেতারা বলেন,
দেশে গণতন্ত্র হারিয়ে গেছে। যে কোনও মূল্যে আমরা গণতন্ত্রকে মুক্ত করবো।
একইসঙ্গে দেশের মানুষকে মুক্ত করে একটি গণতান্ত্রিক সমাজ গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবো।
আরও পড়ুন :
- দুপুরে আমিন বাজারে বিএনপির সমাবেশ
- দোকানে চুরি করতে ঢুকে ৯৯৯-এ কল দিয়ে গ্রেফতারের আবেদন চোরের!
- প্রাইভেটকারকে মামলা দেওয়ায় নারী সার্জেন্টকে মারধর
- শ্যালো মেশিনের পাখার সাথে হিজাব পেঁচিয়ে শিক্ষার্থীর মৃত্যু
- ইভটিজিং এর ঘটনায় মাইকিং করে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
- জমি লিখে নিয়ে বৃদ্ধ বাবা-মাকে বাড়িছাড়া করলেন ছেলেরা!
- সৃজিতের কোলে মিথিলা, জন্মদিনে বরকে কী উপহার দিলেন?
- বিদ্যুৎস্পৃষ্ট সেই শিশুকে হাসপাতালে নিয়েছিলেন তৃতীয় লিঙ্গের ২ জন
- আজ স্বপ্ন দেখার দিন

Comments are closed.