জুলাই ঘোষণাপত্র’ অনুষ্ঠানে খালেদা জিয়া ও তারেক রহমানকে আমন্ত্রণ

আজ বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ জুলাই ঘোষণাপত্র উপস্থাপন অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন ড. মুহাম্মদ ইউনূস।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হলেও তারা সরাসরি অনুষ্ঠানে থাকছেন না।

তবে দলের সিদ্ধান্তক্রমে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে স্থায়ী কমিটির ৫ সদস্য অনুষ্ঠানে যোগ দেবেন। তাঁরা হলেন-মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান ও সালাহউদ্দিন আহমেদ।

এছাড়া বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিহউল্লাহ, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরও আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নেবেন বলে জানান শায়রুল কবির খান।

 

এনএএন টিভি

Share this news as a Photo Card