সোমবার (৪ আগস্ট) গুলশানের বাসায় জুলাই সনদ, ঐকমত্য কমিশনের বৈঠক, জুলাই ঘোষণাপত্র পাঠ নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
সালাহউদ্দিন আহমেদ বলেন, জাতীয় ঐকমত্য কমিশনে বৈঠকে অন্তবর্তীকালীন সরকারের গঠন করা ৬টি সংস্কার কমিশনের ১৯টি মৌলিক বিষয়ে আলোচনা হয়েছে ঐকমত্য কমিশনে। ১৯টির মধ্যে ৭টিতে বিএনপি ডিসেন্ট দিয়েছে, ১২টিতে একমত হয়েছে।
তিনি বলেন, জুলাই জাতীয় সনদ ২০২৫-এর খসড়া সব রাজনৈতিক দলের কাছে পাঠানো হয়েছে। ৩০ জুলাইয়ে কিছু সংশোধনসহ বিএনপির পক্ষ থেকে জবাব দেয়া হয়েছে। সনদ বাস্তবায়ন নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন, বিএনপি নাকি সহযোগিতা করছে না, সনদে সই করবে না। কিন্তু বিএনপি সর্বোচ্চ সহযোগিতা করেছে।
ফ্যাসিবাদবিরোধী ঐক্য বজায় রাখতে সবাইকে আহ্বান জানান তিনি।
যেসব রাজনৈতিক দল জুলাই সনদ নিয়ে বিএনপির সমালোচনা করছে তাদের বিষয়ে সালাহউদ্দিন আহমেদ বলেন, তাদের রাজনৈতিক অনভিজ্ঞতা থেকে অনেক কথা তারা বলতে পারে। এগুলো নিয়ে আলোচনা হলে অংশ নেবে বিএনপি। কিন্তু এগুলো নির্বাচন পেছানোর কৌশল কি না তা নিয়ে প্রশ্ন আছে। শুধু সংবিধান সংশোধনের বিষয় বাদে বাকিসব বিভিন্ন প্রক্রিয়ায় বাস্তবায়ন হচ্ছে। কোনো আইনি প্রক্রিয়া ও সংসদ ছাড়া সংবিধান সংশোধন করা যায়, সেটি তারা বলতে পারে। এটা বাঞ্ছনীয় নয়।
জাতীয় নির্বাচন নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, শুনেছি ৫ তারিখে বা তার আগে প্রধান উপদেষ্টা নির্বাচনের সময় জাতিকে জানাবেন।

One Reply to “জুলাই সনদে স্বাক্ষর করতে প্রস্তুত বিএনপি”
Comments are closed.