তারুণ্যের সমাবেশে ভেঙে পড়ল বিএনপির মঞ্চ

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির ‘তারুণ্যের সমাবেশে’ নেতাদের ভার সামলাতে না পেরে মঞ্চ ভেঙে পড়েছে। এ ঘটনায় সাংবাদিকসহ কয়েকজন আহত হয়েছেন।

এদের মধ্যে একজনের পা ভেঙে গেছে, আরেকজনের মচকে গেছে।

শনিবার (২২ জুলাই) বেলা ২টার দিকে তারুণ্যের সমাবেশের মূল কার্যক্রম শুরুর আগে এ ঘটনা ঘটে। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান,

‘মাইকে নেতারা বারবার মঞ্চ থেকে নেমে যাওয়ার অনুরোধ করলেও কেউ শোনেনি। একপর্যায়ে হঠাৎ মঞ্চটি ধসে পড়ে।’

সে সময় মূল সমাবেশের আগে মঞ্চে গণসংগীত পরিবেশন করা হচ্ছিল।

মঞ্চ ভেঙে পড়ার পর পিকআপ ভ্যানে অস্থায়ীভাবে মঞ্চ তৈরি করা হয়েছে।

দুর্ঘটনার পর বিকেল ৩টার আগে আগে বিএনপি জনসমাবেশস্থলে পৌঁছান মির্জা ফখরুল।

এর আগে সমাবেশ ঘিরে গতকাল শুক্রবার (২১ জুলাই) রাত থেকে ঢাকার আশপাশের জেলার নেতাকর্মীরা সমাবেশস্থলে আসতে শুরু করে।

আজ ভোর থেকেই বিভিন্ন উপজেলা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করে।

বিকেল ৩টায় সোহরাওয়ার্দী উদ্যান ছাপিয়ে রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, শাহবাগ ও মৎস্যভবন এলাকায়ও নেতাকর্মীদের ভিড় দেখা যায়।

আরও পড়ুন :

এনএএন টিভি

 

Share this news as a Photo Card