আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মডেল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাসুদুজ্জামান মনোনয়নের হিসেব নিকেশ ঘুরিয়ে দিয়েছেন। সেই সাথে বিএনপির নেতাকর্মীদের মাঝেও নানা মত সৃষ্টি হয়েছে। কেউ তাকে ইতিবাচক হিসেবে নিচ্ছেন আবার কেউ তাকে নেচিবাচক হিসেবে নিচ্ছেন।
এ বিষয়ে শনিবার (১৭ জুন) এক প্রতিক্রিয়া ব্যক্ত করে নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির যুগ্ম আহবায়ক মোহাম্মদ মহসিন বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা বড় সংগঠন। যারা কর্মী আছে দীর্ঘদিন ধরে দলের, যারা কষ্ট করেছে, যারা রাজনীতি করে তারা যে কেউ মনোনয়ন পাইতে পারে। এটা তাদের অধিকার। আমাদের যে শিল্পপতি নেতা (মাসুদুজ্জামান মাসুদ) আছেন, বিএনপির দুঃসময়টাতে উনাকে পাইনি। কিন্তু একজন রাজনৈতিক কর্মী হিসেবে বলবো উনাকে আরও আগে পেলে উনার মতো শিল্পপতি পেলে আমাদের নেতাকর্মীদের অভাব অনটনে থাকতে হতো না। বিগত ১৫ বছরে আমাদের দলীয় নেতাকর্মীদের জেল জুলুম হুলিয়া সহ বিভিন্ন ভাবে নির্যাতন করেছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ তখন যদি মাসুদ ভাই আমাদের পাশে থাকতো কিছুটা সহজ হতো।
তিনি বলেন, আমরা চাই বিগতো দিনে যে সকল নেতা দুঃসময়ে কমীদের পাশে ছিল এবং হামলা মামলা ও জুলুমের শিকার হয়েছে, যারা বিগত নিষিদ্ধ আওয়ামী লীগের নির্যাতন সহ্য করেছে, তাদেরকে মূল্যায়ন ও তারাই এমপি হোক এবং নারায়ণগঞ্জকে একটি নতুন নারায়ণগঞ্জ হিসেবে প্রতিষ্ঠিত করবে এটাই আমাদের প্রত্যাশা।
মহসিন হোসেন আরো বলেন, আমাদের আপোষহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি এখন সুস্থ এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও তারুণ্যের অহংকার, ১৮ কোটি মানুষের হৃদয়ের স্পন্দন জনাব তারেক রহমান সাহেব বার বার বলেছেন আগে ত্যাগী নেতাদের মূল্যায়ন করা হবে এবং তারেক রহমান সাহেব যে ৩১ দফা কথা বলেছেন তা সাধারণ জনগণের কাছে পৌঁছে দেয়ার দায়িত্ব আমাদের এবং এই ৩১ দফা বাস্তবায়ন হলে বাংলাদেশ এগিয়ে যাবে বহুদূর। আমরা চাই সুন্দর একটি বাংলাদেশ। তাহলেই সুন্দর একটি জাতিতে পরিণত হবো আমরা। আপনারা জানেন ৫ই আগস্ট এর পর থেকে ঐ স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনা, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছে, তাই আমরা যারা শহীদ জিয়ার আদর্শ সৈনিক বা যারা আমরা বীর মুক্তিযোদ্ধা বীর উত্তম ও বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি মরহুম জিয়াউর রহমান সাহেবের আদর্শকে বুকে ধারণ করি এবং বাংলাদেশের বৃহত্তম দল বিএনপি করি তারা কোনদিনও নিজের স্বার্থ আগে দেখেনি বা দেখব না। দল যাকে নারায়ণগঞ্জের এমপি হিসেবে গণ্য করবে আমরা তার সঙ্গেই কাজ করব এবং ধানের শীষ কে জয়যুক্ত করাই হবে আমাদের লক্ষ্য।
যারা বিগত ১৫ বছর ফ্যাসিস্ট ও অবৈধ সরকারের দালালি করেছেন তারা এখন চাচ্ছেন নারায়ণগঞ্জ কে নতুন করে সাজাতে। তাদেরকে আমি বলতে চাই ভাই, ফ্যাসিস্ট হাসিনা ও নারায়ণগঞ্জের গডফাদার নামে পরিচিত কুখ্যাত সন্ত্রাসী শামীম ওসমান ও সেলিম ওসমানের সাথে হাত মিলিয়ে বিগত ১৫টি বছর নিজের আখের গুছিয়েছেন, তাদেরকে বলতে চাই ভাই আপনিকি কখনো বিএনপি করেছেন বা শহীদ জিয়ার আদর্শকে লালন করেছেন? যদি করে থাকেন তাহলে নিজের প্রার্থিতা নিজে কখনোই ঘোষণা দিতে পারতেন না। ১৫ বছর পর দল যখন সংগঠিত হচ্ছে আমাদের নেতার তারেক রহমান সাহেব দেশের জন্য জাতির জন্য ৩১ দফা দাবি বাস্তবায়নের জন্য দেশের সংস্কারের জন্য এখন পর্যন্ত লড়ে যাচ্ছে আর আপনার মত কিছু নেতা যারা বিগত ১৫টি বছর আমাদের মাঠ পর্যায়ে কর্মীদের একটা খবর নেননি আমরা আছি না আমাদেরকে ফ্যাসিস্ট মেরে ফেলছে, এখন আপনি বলেন যে আপনি বিএনপি করেছেন ১৯৯৩ থেকে, ১৯৯৭ পর্যন্ত আপনি ওয়ার্ডের সভাপতি ছিলেন! ভাই, আমি মনে করি যারা শহীদ জিয়ার আদর্শকে লালন করে তারা কোনদিন নিজের স্বার্থের চিন্তা করে না আগে দেশ ও দেশের মানুষ, তাই আমি বলতে চাই আপনাকে ভাই আপনি বিগত ১৫ বছর কোথাও দেখিনি, আজকে আপনি যেভাবে দেখাচ্ছেন আপনার কর্মী আছে বলে দাবি করছে জনগণ আপনাকে চায় বলে আপনি দাবি করছেন, ভাই, ফ্যাসিস্ট সরকার থাকাকালীন দেখিনি তো শহীদ জিয়াউর রহমান সাহেবের কোন মৃত্যুবার্ষিকী পালন করতে। আজকে আপনি বলছেন আপনি বিএনপি’র একজন ঘনিষ্ঠ কর্মী। নারায়ণগঞ্জের জনগণ অসাধারণ নেতাকর্মীরা সবাই জানে দুঃসময় কারা পাশে ছিল কারা ছিল না। তাই নারায়ণগঞ্জ বাসি ও দেশ নায়ক তারেক রহমান সাহেব তারাই সিদ্ধান্ত নিবে নারায়ণগঞ্জের এমপি হিসেবে মনোনয়ন কাকে দিবে।
