নির্বাচনে ভোট বর্জন করলে গুরুত্ব পাবে না বিএনপি

বিএনপি যদি আগামী নির্বাচনে ভোট বর্জন করে থাকে তাহলে নির্বাচনের পর একটি গুরুত্বহীন দলে পরিণত হবে–

এমন মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

রোববার (৯ এপ্রিল) সন্ধ্যায় ঢাকার তেজগাঁওয়ে হক সেন্টারে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (টিসিঅ্যা) আয়োজিত ইফতার সভায় তিনি এ কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, বাস্তবতা এটাই, বিএনপি যদি ক্রমাগতভাবে নির্বাচনে ভোট বর্জন করতে থাকে এবং

আগামীতেও যদি তারা একই কাজ করে তাহলে তাদের পরিণতি অতীতের অন্য দলগুলোর মতোই হবে।

তিনি বলেন, বিএনপিসহ সব রাজনৈতিক দল আগামী নির্বাচনে অংশগ্রহণ করুক এটাই আমরা চাই।

মন্ত্রী বলেন, বিএনপির জন্য এটা অত্যন্ত দুঃখজনক যে, দেশে যখন জাতীয় সংসদের পঞ্চাশ বছর পূর্তি হচ্ছে, তখন তারা সংসদে নেই।

আসলে তারা পার্লামেন্টারি ডেমোক্রেসি বা সংসদীয় গণতন্ত্রে বিশ্বাস করে না। সেই কারণে তারা সংসদে থাকলেও কিছুদিন আগে পদত্যাগ করেছে।

‘বিএনপি মনে করেছিল তারা সংসদ থেকে পদত্যাগ করলে সরকারের মধ্যে ঝাঁকুনি লাগবে, সরকার কাঁপবে, পড়ে যাবে।

কিন্তু সরকারের কিছুই হয়নি, একটু কাতুকুতু লেগেছে, এর থেকে বেশি কিছু না, যোগ করেন তিনি।’

টিসিএ সভাপতি শেখ মাহবুব আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহিদুল হক জীবনের সঞ্চালনায় উক্ত সভায়

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ কাদের খান,

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহেব আলম মুরাদ, এশিয়ান টিভির চেয়ারম্যান হারুন অর রশীদ প্রমুখ বিশেষ অতিথির বক্তব্য দেন।

Share this news as a Photo Card