দ্বাদশ সংসদ নির্বাচন বর্জন, সরকার পতন এবং অসহযোগ আন্দোলন সফলে আরও তিন দিনের নতুন কর্মসূচি দিতে যাচ্ছে বিএনপি।
লিফলেট বিতরণ কর্মসূচি শেষে আজ নতুন কর্মসূচি ঘোষণা করা হচ্ছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
বিএনপির পাশাপাশি সমমনা দল ও জোটও একই কর্মসূচি দেবে বলে জানা গেছে।
বিএনপির কেন্দ্রীয় একাধিক নেতা নাম না প্রকাশের শর্তে নতুন কর্মসূচির বিষয়ে বলেন, ভোটের আগে আরও ৩ দিন লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অব্যাহত থাকবে।
তারপর ৪৮ বা ৯২ ঘন্টার হরতাল বা অবরোধ কর্মসূচি ঘোষণার সিদ্ধান্ত হয়েছে দলের স্থায়ী কমিটির বৈঠকে।
আর ভোটের দিনও হরতাল মতো কর্মসূচি থাকতে পারে। যদিও এই বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
ইতোমধ্যে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ কর্মসূচি ঘোষণা করেছেন আনুষ্ঠানকিভাবে।
তিনি আগামী ৩ দিন লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি ঘোষণা করেছেন।
সাম্প্রতিক ঘটনাপ্রবাহ ও বিরোধী দলের নেতাকর্মীদের ওপর নির্যাতন ও নিপীড়নের তথ্য ইতোমধ্যে জাতিসংঘকে জানিয়েছে বিএনপি।
দলটি শান্তিপূর্ণ উপায়ে নিজেদের দাবি এবং সরকার পতন নিশ্চিত করতে চাইছে।
গত ২৮ অক্টোবর পুলিশের সঙ্গে সংঘাতে নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ পণ্ড হওয়ার পর ২৯ অক্টোবর থেকে চার দফা হরতাল এবং ১৩ দফায় অবরোধ পালন করেছে বিএনপি।
সর্বশেষ গত ২৮ ডিসেম্বর ভোট বর্জন এবং অহসযোগ আন্দোলনের অংশ হিসেবে দুদিনের লিফলেট বিতরণ কর্মসূচির ঘোষণা করে।
আরও পড়ুন :
- ঈগল প্রতীকের প্রার্থীকে জরিমানা করায় ম্যাজিস্ট্রেটের ওপর হামলা
- বিএনপি জন্মসূত্রেই হত্যার রাজনীতিতে অভ্যস্ত -কুজেন্দ্র লাল ত্রিপুরা
- বর্ষবরণের জন্য কোনও অনুষ্ঠান করা যাবে না পাকিস্তানে
- রাঙ্গুনিয়া রানীর হাট ICMT কম্পিউটার একাডেমীর শর্ট কোর্স ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত
- মাত্র ৪ ঘণ্টার ব্যবধানে একই উপজেলায় বিএনপি নেতা ও ব্যবসায়ী খুন
- শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর কেউ করেনি আ.লীগ ছাড়া: ওবায়দুল কাদের
- দা মরিচের গুঁড়ো নিয়ে কেন্দ্রে যাওয়ার আহবান: ৩ জনের বিরুদ্ধে অভিযোগ
- নরসিংদীতে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয় শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভা
- দা মরিচের গুঁড়ো নিয়ে কেন্দ্রে যাওয়ার আহবান: ৩ জনের বিরুদ্ধে অভিযোগ
- খাগড়াছড়িতে বড়দিনে নানা অনুষ্ঠান পালন হচ্ছে শহরতলী ও প্রত্যন্ত এলাকার চার্চগুলোতে

Comments are closed.