বিএনপি নেতা স্বপন কারামুক্ত হলেন

আজ বিকেল সাড়ে ৫টার দিকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে তিনি বেরিয়ে আসেন। এ সময় কারা ফটকের সামনে অপেক্ষা করা নেতাকর্মীরা তাকে স্বাগত জানান।

গত বছরের ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে স্বপনের বিরুদ্ধে সাতটি মামলা হয়। এর মধ্যে পুলিশ হত্যা মামলায় গ্রেফতারের পর ৩ নভেম্বর স্বপনকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তের স্বার্থে তাদের ১০ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও ডিবির পুলিশ পরিদর্শক মো. তরীকুল ইসলাম। শুনানি শেষে আদালত তাদের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড শেষে ১০ নভেম্বর তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। পরে পল্টন থানার অস্ত্র ছিনতাইয়ের আরেক মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

চলতি বছরের ৩০ জানুয়ারি তাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এরপর শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত পল্টন থানার তিন মামলায় এবং ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিনের আদালত রমনা মডেল থানার দুই মামলায় গ্রেফতার দেখান। ওইদিন জামিন আবেদন করলে আদালত পল্টন থানার দুই ও রমনা মডেল থানার এক মামলায় জামিন নামঞ্জুর করেন।

সবশেষ ২৮ ফেব্রুয়ারি মহানগর দায়রা জজ মোহাম্মদ আস- সামছ জগলুল হোসেন শুনানি শেষে স্বপনকে তিন মামলায় জামিনের আদেশ দেন।

 

এনএএন টিভি