শর্তহীন সংলাপ চায় যুক্তরাষ্ট্র : পিটার হাস

শর্তহীন সংলাপ চায় যুক্তরাষ্ট্র বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক শেষে তিনি গণমাধ্যমে এ তথ্য জানান।

তিনি বলেন, সুষ্ঠ ও সংঘাতহীন নির্বাচন করতে রাজনৈতিক দলগুলোর মধ্যে শর্তহীন সংলাপ চায় ‍যুক্তরাষ্ট্র।

বুধবার (১৫ নভেম্বর) বেলা ১১টায় সচিবালয়ে এ বৈঠক শুরু হয়।

এর আগে সোমবার (১৩ নভেম্বর) জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস।

এদিকে বৈঠকের পর ঢাকায় মার্কিন দূতাবাসের পক্ষ থেকে বিবৃতি দেয়া হয়েছে। এতে বলা হয়,

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহাকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু’র পাঠানো চিঠি জাতীয় পার্টির মহাসচিবের হাতে পৌঁছে দিতে এসেছিলেন পিটার হাস।

এদিকে পিটার হাস সুষ্ঠু নির্বাচন আয়োজনের লক্ষ্যে দেশের বৃহৎ তিন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে কথা চালিয়ে যাচ্ছেন।

সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য শর্তহীন সংলাপের ওপর যুক্তরাষ্ট্র গুরুত্ব দিচ্ছে বলে বিবৃতিতে বলা হয়।

আরও পড়ুন :

এনএএন টিভি

Share this news as a Photo Card