সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি, কথা বলবেন মির্জা ফখরুল

এবার চলমান রাজনৈতিক পরিস্থিতি ও দলীয় নেতাকর্মীদের গ্রেপ্তার এবং রিমান্ডে ‘নির্যাতন’ নিয়ে কথা বলতে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি।

মঙ্গলবার (৩০শে জুলাই) বিকেল ৩টায় গুলশানে বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, সমসাময়িক রাজনীতি বিষয় নিয়ে কথা বলতে সংবাদ সম্মেলন ডেকেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংশ্লিষ্টরা বলছেন, সংবাদ সম্মেলন থেকে কোনো বড় ধরনের কর্মসূচি ঘোষণা আসতে পারে।

আরো পড়ুন:

এনএএন টিভি