যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার ভোরে তিনি দেশে ফেরেন। দলের শীর্ষনেতারা বিমানবন্দরে জামায়াত আমিরকে স্বাগত জানান। এ সময় সাংবাদিকদের সঙ্গেও কথা বলেন ডা. শফিকুর।
সোমবার (৩ নভেম্বর) দলটির মিডিয়া উইং থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়েছিল, মঙ্গলবার ভোরে জামায়াতের আমির যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরবেন।
ওমরাহ পালনের উদ্দেশে গত ১৯ অক্টোবর সৌদি আরবে যান শফিকুর রহমান। সেখান থেকে ২২ অক্টোবর যুক্তরাষ্ট্র যান। নিউইয়র্কে এক সংবাদ সম্মেলনে অংশ নেন। পরবর্তীতে যুক্তরাজ্য যান।
শফিকুর রহমান সম্প্রতি ২০২৬-২৮ মেয়াদের জন্য দলটির আমির পুনর্নির্বাচিত হয়েছেন। গত শনিবার (১ নভেম্বর) রাতে এই ঘোষণা দেন দলটির অভ্যন্তরীণ নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার মাওলানা এটিএম মাছুম।

One Reply to “সফর শেষে জামায়াত আমির দেশে ফিরেছেন”
Comments are closed.