নরসিংদীতে গ্যাসের বর্তমান সমস্যা ও সংকট নিরসনে করণীয় নির্ধারণে জন্য মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সকালে নরসিংদী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ, নরসিংদী জেলা প্রশাসনের আয়োজনে গ্যাসের বর্তমান সমস্যা ও সংকট নিরসনে করণীয় নির্ধারণে জন্য মতবিনিময় সভায় জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া এর সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মোঃ সামসুজ্জামান এর সঞ্চলনায় ঐতিহ্যবাহি শিল্পনগরী খ্যাত নরসিংদীর ৩৬৫ টি শিল্পকারখানার মালিক ও ১৮টি সিএনজি পাম্প এর মালিকগনের উপস্থিতিতে গ্যাসের বর্তমান সমস্যা ও সংকট নিরসনে করণীয় নির্ধারণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নরসিংদীতে গ্যাসের বর্তমান সমস্যা ও সংকট নিরসনে গুরুত্ব:পুন বক্তব্য রাখেন নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাট্রিজ এর সভাপতি আলহাজ্ব মো: রাশেদুল হাসান রিন্টু, অতিরিক্ত পুলিশ সুপার মাহাবুব হোসেন, তিতাস গ্যাস ঘেড়াশাল বিক্রয় অফিসের ব্যবস্থাপক মোঃ মাকসুদুর রহমান, নরসিংদী জেলা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জিএম আব্দুল কুদ্দুস, জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ হারুন অর রশিদ, জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক সোহরাব হায়দার হাসিব, নরসিংদী জেলা সিএনজি পাম্প স্টেশন মালিক সমিতির সভাপতি মোঃ মোমেন মোল্লা, আমানত শাহ গ্রুপের এমডি মোঃ হেলাল উদ্দিন, নরসিংদী আন্ত:জেলা বাস ট্রাক মালিক সমিতি সভাপতি মোঃ সারোয়ার হোসেন মৃধা,নরসিংদী বাজার বনিক সমিতির সভাপতি মো: বাবুল সরকার, নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মাখন দাস,জেলা প্রেসক্লাব সভাপতি আব্দুল আওয়াল। এসময় উপস্থিত নরসিংদী জেলা যুবদলের সহ-সভাপতি শাহান-শাহ-শানু, জেলা তাঁতী দলের সভাপতি মোঃ হুমায়ন কবির কামাল, নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাট্রিজ এর সহসভাপতি আনিসুর রহমান, নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাট্রিজ এর পরিচালক আতাউর রহমান মিঠু, নরসিংদী স্মার্ট লুঙ্গি ও স্মার্ট সাইজিং এর ব্যবস্থাপক দেলোয়ার হোসেন দুলাল,নরসিংদী মডেল অনলাইন প্রেসক্লাব সভাপতি বশির আহম্মদ মোল্লা সহ বিভিন্ন প্রিন্ট ও ইলোকট্রনিকস মিডিয়ার সাংবাদিকগন ।
নরসিংদীর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া বলেন, আমার জেলা বাহিরে গ্যাস যাবে না,এ জেলার সমস্যা সমাধান শেষে “আপনারা যেসব সমস্যার কথা জানাচ্ছেন, সেগুলো আমিও আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করছি। বর্তমান সরকার এসব সমস্যা সমাধানে আন্তরিকভাবে কাজ করছে। কোনো সমস্যা সামনে এলে সেটিকে এড়িয়ে যাওয়া হচ্ছে না; বরং কীভাবে সমাধান করা যায়, সে বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।”
তিনি বলেন, “আজকের আলোচনায় উঠে এসেছে যে, আগের তুলনায় গ্যাসের চাপ কিছুটা বেড়েছে। আশা করছি সামনে এটি আরও বাড়বে এবং পরিস্থিতি স্বাভাবিক হবে, ইনশাআল্লাহ। আমাদের শিল্পকারখানাকে যেমন বাঁচাতে হবে, তেমনি পরিবহন খাতের সঙ্গে জড়িত যেসব মানুষের জীবিকা গ্যাসের ওপর নির্ভরশীল, তাদের কথাও ভাবতে হবে। কাউকে বাদ দিয়ে নয়, সবাইকে সঙ্গে নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে।”অবৈধ গ্যাস সংযোগের বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে জেলা প্রশাসক বলেন, “আমাদের গ্যাস এমনিতেই সীমিত। এর মধ্যে অবৈধ সংযোগ থাকলে সংকট আরও বাড়বে। তাই কোথায় কোথায় অবৈধ গ্যাস সংযোগ রয়েছে, তা শনাক্ত করতে সংশ্লিষ্টদের নিয়ে যৌথভাবে কাজ করতে হবে। তিনি আরও বলেন, “অবৈধভাবে গ্যাস সংযোগ নেওয়া সাধারণ কোনো বিষয় নয়। এটি একটি টেকনিক্যাল বিষয় এবং অত্যন্ত ঝুঁকিপূর্ণ। প্রয়োজনীয় কারিগরি সহায়তা ছাড়া কেউ চাইলেই বাড়িতে গ্যাস সংযোগ নিতে পারে না। ফলে অবৈধ সংযোগের সঙ্গে কারা জড়িত, কোথায় কীভাবে এসব সংযোগ দেওয়া হচ্ছে—এসব বিষয়ও খতিয়ে দেখতে হবে।”
সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা নিয়মিত ও জোরালোভাবে মনিটরিং করবেন। কোথায় কোথায় অবৈধ সংযোগের অভিযোগ রয়েছে, তা জেলা প্রশাসনকে জানাবেন। এ বিষয়ে আমাদের অবস্থান ‘জিরো টলারেন্স’। কোনো ধরনের অবৈধ গ্যাস সংযোগ চালু রাখতে দেওয়া হবে না।” যে কোন ভাবে গ্যাস সংযোগ বিছিন্ন করতে হবে।
নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাট্রিজ এর সভাপতি রাশেদুল হোসেন রেন্টু বলেন, নরসিংদী থেকেই গ্যাস বিভিন্ন এলাকায় বিতরণ করা হচ্ছে। গাজীপুর, নারায়ণগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ করা হলে নরসিংদীর শিল্পকারখানাগুলোতেও প্রয়োজন অনুযায়ী গ্যাসের চাপ নিশ্চিত করতে হবে। তিনি বলেন, গ্যাসের চাপ নিয়ন্ত্রণের সঙ্গে যারা সংশ্লিষ্ট, তাদের নরসিংদীর শিল্পাঞ্চলের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। কারণ গ্যাস সংকট দীর্ঘস্থায়ী হলে এর দায় কে নেবে—এ প্রশ্ন এখন সামনে এসেছে। রাশেদুল হোসেন রেন্টু আরও বলেন, নরসিংদীর বিভিন্ন কারখানায় হাজার হাজার শ্রমিক কর্মরত রয়েছেন। গ্যাস সংকটের কারণে অনেক শিল্পপ্রতিষ্ঠান উৎপাদন চালু রাখতে হিমশিম খাচ্ছে। শ্রমিকদের বেতন, গ্যাস বিল ও বিদ্যুৎ বিল পরিশোধ করতে গিয়ে অনেক শিল্পমালিক আর্থিক সংকটে পড়েছেন। কেউ কেউ মানবিক বিবেচনায় শ্রমিকদের অগ্রিম অর্থ দিচ্ছেন, আবার অনেক উদ্যোক্তা নিজেদের দুরবস্থার কথা প্রকাশ করতেও সংকোচ বোধ করছেন।
তিনি নরসিংদীর শিল্পকারখানাগুলো সচল রাখতে দ্রুত গ্যাসের পর্যাপ্ত চাপ ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার দাবি জানান ।
