হকার-জট নিরসনে স্মারকলিপি দিলো ছাত্র অধিকার পরিষদ”

তেজগাঁও কলেজের প্রধান ফটকের সামনে গড়ে ওঠা ভাসমান হকার ও বিভিন্ন অস্থায়ী দোকান সরিয়ে নেওয়ার দাবি জানিয়ে কলেজ কর্তৃপক্ষের নিকট স্মারকলিপি প্রদান করেছে ছাত্র অধিকার পরিষদ, তেজগাঁও কলেজ শাখা।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, কলেজের মূল ফটকের সামনে চা-স্টল, ফলের দোকান, গৃহস্থলির সামগ্রীসহ বিভিন্ন অনুমোদিত দোকান গড়ে উঠেছে, যা শিক্ষার্থীদের চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি করছে। এছাড়া যানজট, শব্দদূষণ ও বায়ুদূষণের কারণে একটি অশিক্ষাবান্ধব পরিবেশ তৈরি হচ্ছে বলে দাবি করেন সংগঠনের নেতারা।

ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে জানানো হয়, এইসব দোকান ও হকারদের কারণে বহিরাগতদের আনাগোনা বেড়েছে, যার ফলে ইভটিজিং, চুরি ও ছিনতাইয়ের মতো ঘটনা ঘটছে। শিক্ষার্থীদের নিরাপত্তা চরম ঝুঁকির মুখে পড়েছে।

সংগঠনের পক্ষ থেকে কলেজ কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়, যাতে কলেজ গেটের সামনে একটি নিরাপদ, পরিচ্ছন্ন ও শিক্ষার অনুকূল পরিবেশ নিশ্চিত করা যায়। অন্যথায় তারা শিক্ষার্থীদের সাথে নিয়ে গণতান্ত্রিক কর্মসূচি গ্রহণে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দেন।

 

এন এ এন টিভি

Share this news as a Photo Card